ভালভ টাইমিং – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ।
ভালভ টাইমিং
ভালভ টাইমিং
ক্র্যাঙ্কশ্যাফট ক্যামশ্যাফটকে ঘুরিয়ে নির্দিষ্ট সময় ভাল্ভ খোলা ও বন্ধ করিয়ে সাইকেল অনুযায়ী কার্য সমাধা করাকেই ভাল্ভ- টাইমিং বলে। ২.১৭ চিত্রে ভাল্ভ- টাইমিং দেখান হয়েছে।

ইনটেক -ভাল্ভ টি.ডি.সি. হতে ৫/১০° পূর্বে খোলে এবং বন্ধ হয় বি.ডি.সি. হতে ৪৫° পরে অর্থাৎ ইনটেক -ভাল্ভ খোলা থাকে ২৩০°। চিত্রে তা দেখান হয়েছে। এটিই ইনটেক স্ট্রোক। ইনটেক- ভাল্ভ বন্ধ হয় ৪৫° বি.ডি.সি. এর পরে। ফলে কম্প্রেশন স্ট্রোক আরম্ভ হয় এবং টি.ডি.সি. পর্যন্ত চলে। কিন্তু পিস্টন টি.ডি.সি.-তে পৌঁছবার ৫/৭° পূর্বে ফায়ারিং শুরু হয়। কম্প্রেশন স্ট্রোক চলে ১৩৫° পর্যন্ত। কম্প্রেশন স্ট্রোকের পর পরই আরম্ভ হয় পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোক ৫°/৭° পূর্ব
(টি.ডি.সি.) হতে আরম্ভ হয়ে ৪৫° পূর্ব (বি.ডি.সি.) পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ ১৩৫° পথ চলে। এই সময় উভয় ভাল্ভ বন্ধ থাকে। একজস্ট ভাল্ভ ৪৫° পূর্বে (বি.ডি.সি. হতে) খুলে এবং ৫/৭° পর্যন্ত (টি.ডি.সি. হতে) খোলা থাকে অর্থাৎ সর্বমোট ২৩৫° পথ খোলা থাকে। একজস্ট ভাল্ভ ৪৫° বি.ডি.সি.-এর পূর্বে খুলে এবং ৫° টি.ডি.সি-এর পরে বন্ধ হয় (চিত্রে তা দেখানো হয়েছে)।

১। ইনটেক স্ট্রোক ২৩০
২। কম্প্রেশন স্ট্রোক ১৩৫°
৩। পাওয়ার স্ট্রোক ১৩৫°
৪। একজস্ট স্ট্রোক ২৩০°
৭৩০*
ওভারল্যাপিং প্রিয়ড ১০’, … ৭৩০° – ১০° = ৭২০°
একজস্ট ভাল্ভ বন্ধ হওয়ার পূর্বে ইনটেক -ভাল্ভ খুলতে আরম্ভ করলে তাকে ওভারল্যাপিং প্রিয়ড বলে। যে কোন স্ট্রোকের কার্য শেষ হওয়ার পর পুনরায় অন্য স্ট্রোকের কার্য আরম্ভ হওয়ার পূর্ব মুহূর্তকে ওভারল্যাপ বলে।
ডিজেল- ইঞ্জিনে ইনটেক- ভাল্ভ ১০/১২° পূর্বে (টি.ডি.সি. হতে) খুলে এবং ৩০/৪০° পরে (বি.ডি.টি হতে) পর্যন্ত খুলে থাকে।
একজস্ট ভাল্ভ ৪০/৫০° পূর্বে (বি.ডি.সি) হতে খুলে এবং ১০/১৫° পরে (টি.ডি.সি) পর্যন্ত খোলা থাকে। ডিজেল -ইঞ্জিনে ইনটেক-ভাল্ভ খুলে টি.ডি.সি হতে ১০/১২° পূর্বে এবং বন্ধ হয় ৪০/৪৫° পরে (বি.ডি.সি হতে)। একজস্ট ভাল্ভ খুলে ৪০/৫০° পূর্বে (বি.ডি.সি হতে) এবং বন্ধ হয় ১০/১৫° পরে (টি.ডি.সি. হতে)।
ডিজেল -ইঞ্জিনের ইনজেকশন আরম্ভ হয় ১৫/২০° পূর্বে (টি.ডি.সি চিহ্ন হতে) এবং ইনজেকশন বন্ধ হয় ১০/১৫° পরে (টি.ডি.সি. হতে)। একে ইনজেকশন টাইমিং প্রিয়ড বলে। ডিজেল ইঞ্জিন ওভারল্যাপ প্রিয়ড ২০° হতে ৩০°-এর মধ্যে থাকে।

ভাল্ভ- টাইমিং করার পদ্ধতি :
ভাল্ভ -টাইমিং করবার পদ্ধতিসমূহ নিম্নে প্রদান করা হলো :

৪ thoughts on “ভালভ টাইমিং”