চলাচল এর ক্ষেত্রে মোটরযান সংকেতসমূহ , মোটরযানের ব্যাপারে “সংযোজক” বা “এসেমরার” অর্থ প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বসম্পন্ন এমন প্রতিষ্ঠান যেখানে মোটরযানের বিভিন্ন অংশ সংযোজিত হয় এবং যেখানে প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বাধীনে একটি বিশেষ ধরনের চেসিস উৎপাদন করা হয়, চেসিসের সহিত বডি সংযুক্ত করা হউক বা না হউক, এবং উক্ত প্রতিষ্ঠান সেই প্রস্তুতকারক বা নির্মাণকারকের অনুকূলে অন্য কোন কার্য সম্পাদন করুক বা না করুক।
চলাচল এর ক্ষেত্রে মোটরযান সংকেতসমূহ | একাদশ তফসিল | মোটরযান আইন
১। ডানদিকে মোড় নেওয়ার প্রাক্কালে কিংবা অপর কোন গাড়িকে পাশ কাটাইয়া যাওয়ার সময় অন্য কোন প্রয়োজনীয় উদ্দেশ্যে রাস্তার ডানদিক দিয়া গাড়ি চালানোর দরকার পড়িলে চালক তাহার ডান হাত গাড়ির ডানদিক দিয়া বাহিরে সমান্তরালভাবে মেলিয়া ধরিবেন এবং হাত বা হাতের তালুর সাহায্যে যথার্থ দিক নির্দেশ করিবেন।
২। বামদিকে মোড় নেওয়ার প্রাক্কালে কিংবা রাস্তার বামদিকে যাওয়ার দরকার পড়িলে চালক তাহার ডান হাত বাহিরে মেলিয়া ধরিয়া ঘড়ির কাঁটার বিপরীত দিকে হাত ঘুরাইবেন ।
৩। গাড়ির গতি কমানোর প্রাক্কালে চালক তাহার ডান বাহু গাড়ির ডান পাশ দিয়া বাহিরে ধরিবেন এবং হাতের তালুর সাহায্যে ডান বাহু কয়েকবার উপরে উঠাইবেন ও নিচে নামাইবেন যাহাতে তাহার এই সংকেত পিছনের গাড়ির চালকের দৃষ্টিগোচর হয়।
৪। গাড়ি থামানোর প্রাক্কালে চালক তাহার ডান বাহুর উপরের অংশ গাড়ির ডানদিক দিয়া বাহির করিয়া সোজা উপরের দিকে উঠাইবেন এবং ডান হাতের তালু সামনে ফিরাইবেন।
৫। কোন গাড়ির চালক যখন ইচ্ছা করিবেন যে তাহার পিছনের গাড়ির চালক প্রথমোক্ত গাড়িকে ওভারটেক করুক, তখন তিনি (সামনের গাড়ির চালক) তাহার ডান হাত ও বাহু গাড়ির ডানদিক দিয়া বাহিরে সমান্তরালভাবে মেলিয়া ধরিবেন এবং ডান বাহু আধা–গোলাকৃতির আকারে সামনে পিছনে ঘুরাইবেন।



