যানবাহন এর ক্ষেত্রে অপরাধ জরিমানা , মোটরযানের ব্যাপারে “সংযোজক” বা “এসেমরার” অর্থ প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বসম্পন্ন এমন প্রতিষ্ঠান যেখানে মোটরযানের বিভিন্ন অংশ সংযোজিত হয় এবং যেখানে প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বাধীনে একটি বিশেষ ধরনের চেসিস উৎপাদন করা হয়, চেসিসের সহিত বডি সংযুক্ত করা হউক বা না হউক, এবং উক্ত প্রতিষ্ঠান সেই প্রস্তুতকারক বা নির্মাণকারকের অনুকূলে অন্য কোন কার্য সম্পাদন করুক বা না করুক।
যানবাহন এর ক্ষেত্রে অপরাধ জরিমানা | দ্বাদশ তফসিল | মোটরযান আইন
(১৬৩ ধারা দ্রষ্টব্য)
‘ক‘ অংশ

অপরাধ জরিমানা টাকা
(i) বাস স্টপ কিংবা বাস স্ট্যাণ্ডে গাড়ি দাঁড় করাইলে ১৫.০০
(ii) নিষিদ্ধ এলাকায় গাড়ি দাঁড় করাইলে ১৫.০০
(ii) লিডিং জোনে প্রদর্শিত বিজ্ঞপ্তি না মানিয়া গাড়ি দাঁড় করাইলে ১০.০০
(iv) ‘নো স্ট্যান্ডিং এবং ‘নো পার্কিং বিজ্ঞপ্তি অমান্য করিয়া গাড়ি দাঁড় করাইলে ১৫.০০
(v) বিজ্ঞপ্তি অমান্য করিয়া নির্দিষ্ট সময়সীমার উপরে গাড়ি দাঁড় করাইলে ১০.০০

‘খ‘ অংশ
অপরাধ জরিমানা টাকা
(i) পথচারী পারাপারের জন্য নির্দিষ্ট স্থান দিয়া পথচারীদের যাইতে না দেওয়া (মোটরগাড়ি কর্তৃক) ৩০.০০
(ii) কোন পথচারী নির্দিষ্ট ক্রসিং–এর উপর দিয়া রাস্তা অতিক্রম না করিলে ৫.০০
(iii) ট্রাফিক কন্ট্রোল লাইট অমান্য করিলে ৫০.০০
(iv) অব্যাহতভাবে হর্ন বাজাইলে কিংবা নিষিদ্ধ করা হইয়াছে এমন ধরনের হর্ন ব্যবহার করিলে ৩০.০০
করিলে
(v) নির্দিষ্ট গতি–সীমার চেয়ে ঘণ্টায় ১৫ মাইলের অধিক গতিতে গাড়ি চালাইলে (ভারী
মোটরগাড়ি ছাড়া অন্যান্য মোটর গাড়ি) ১০০.০০
(vi) নির্দিষ্ট গতি–সীমার চেয়ে ১০ মাইলেরও বেশি গতিতে গাড়ি চালাইলে (ভারী মোটরগাড়ির
ক্ষেত্রে) ১০০.০০
(vii) রাস্তার মধ্যভাগের ‘পৃথকীকরণ‘ লাইন ক্রস করিলে কিংবা উহার ‘অফ–সাইড দিয়া গাড়ি
চালাইলে ৩০.০০
(viii) ট্রাফিক আইল্যাণ্ডের ‘অফ সাইড‘ দিয়া গাড়ি চালাইলে ৩০.০০
(ix) ‘ওয়ান ওয়ে‘ সড়কের বিপরীত দিকে গাড়ি চালাইলে
(x) গাড়ি দাঁড় করানোর, থামানোর কিংবা গাড়ির গতি কমানোর ৩০.০০
সংকেত অমান্য করিলে
(xi) প্রয়োজনে হাত দিয়া সংকেত না দিলে ১৫.০০
(xii) ত্রুটিযুক্ত ইনডিকেটর ব্যবহার করিলে ৫০.০০
(xiii) আলোকময় শহর এলাকায় অতি উজ্জ্বল আলো ব্যবহার করিলে ১০.০০
(xiv) কোন বিজ্ঞপ্তি অমান্য করিয়া গাড়ি চালাইলে ১৫.০০
(xv) লাইসেন্সার ঠিকমত কাজ না করিলে ১০০.০০
(xvi) যেখানে ওভারটেকিং নিষিদ্ধ সেখানে ওভারটেক করিলে ১০০.০০
(xvii) নির্দিষ্ট গতি–সীমার চেয়ে ঘন্টায় অনধিক ১৫ মাইলের বেশি গতিতে গাড়ি চালাইলে (ভারী মোটরগাড়ি ছাড়া অন্যান্য ক্ষেত্রে) ৫০.০০
(xviii) নির্দিষ্ট গতি–সীমার চেয়ে অনধিক ১০ মাইল বেশি গতিতে গাড়ি চালাইলে
(ভারী মোটরগাড়ি ক্ষেত্রে) ৫০.০০
(xix) অপর গাড়িকে যাওয়ার জন্য পথ ছাড়িয়া না দিলে (যেখানে
ইহা নিরাপদভাবে সম্ভব) ৫০.০০
(XX) অন্যান্য মোটরগাড়ি চলাচলে বাঁধা সৃষ্টি করিলে ৫০.০০

‘গ‘ অংশ
(i) চালাইবার সময় গাড়ি হইতে অত্যধিক ধোঁয়া নির্গত হইলে ১০০.০০
(ii) কৰ্তৃত্ব ছাড়া কিংবা অনুমোদন না নিয়া গাড়িতে লাইড স্পীকার
ব্যবহার করিলে ৫০.০০
(iii) গাড়ি থামিবার নির্দিষ্ট স্থান ছাড়া অন্য স্থান হইতে যাত্রী
উঠাইলে (পাবলিক সার্ভিস গাড়ির ক্ষেত্রে) ৫০.০০
(iv) ৪৬ (২) ধারামতে গাড়িতে রুট কিংবা এলাকার নাম উল্লেখ না করিলে কিংবা
যথাযথ বিবরণ না প্রিন্ট করিলে (পাবলিক সার্ভিস কিংবা পরিবহন গাড়ির ক্ষেত্রে) ৫০.০০
(v) নির্ধারিত পন্থায় ভাড়ার চার্ট কিংবা হন্টেজ চার্ট কিংবা
টাইম–টেবল প্রদর্শন না করিলে (পাবলিক সার্ভিস মোটরগাড়ির ক্ষেত্রে) ৩০.০০
(vi) নির্দিষ্ট ইউনিফরম কিংবা ব্যাজ পরিধান না করিলে (পাবলিক
সার্ভিস গাড়ির চালক ও কন্ডাক্টর কর্তৃক) ৩০.০০
(vii) অনুমোদিত রেটের চেয়ে অধিক রেটে ভাড়া চাহিলে (পাবলিক সার্ভিস গাড়ির
চালক কিংবা কন্ডাক্টর) ৫০.০০
(viii) ফুট বোর্ড, বাম্পার কিংবা গাড়ির ছাদে চড়িয়া ভ্রমণ করিলে (যাত্রী) ৪০.০০
(ix) ফুট–বোর্ড, কিংবা বাম্পার, কিংবা গাড়ির ছাদে, কিংবা চালকের ভুল সাইডে যাত্রী
বহন কিংবা গাড়ির আসন সংখ্যার চেয়ে বেশি যাত্রী বহন করিলে (চালক ও কন্ডাক্টর প্রত্যেকে) ৩০.০০
(x) অনুমোদিত ব্যক্তি চাহিবামাত্র ড্রাইভিং লাইসেন্স কিংবা কণ্ডাক্টর লাইসেন্স কিংবা
রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কিংবা ফিটনেস সার্টিফিকেট কিংবা বীমা সার্টিফিকেট কিংবা
আনুষঙ্গিক অন্যান্য কাগজ–পত্র প্রদর্শন করিতে ব্যর্থ হইলে (চালক কিংবা কন্ডাক্টর কিংবা
গাড়ির ভারপ্রাপ্ত ব্যক্তি) ৫০.০০
