বন্ধ লুপ ইঞ্জিন নিয়ন্ত্রণ পদ্ধতি – পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” বিষয়ের “অটোমোবাইলের ইতিহাস” পাঠের অংশ।
বন্ধ লুপ ইঞ্জিন নিয়ন্ত্রণ পদ্ধতি

এই পদ্ধতি ১৮.৬ দ্বারা পরিচ্ছন্ন ভাবে দেখানো হয়েছে। এই পদ্ধতি পূর্বে বর্ণিত খোলা পদ্ধতির সাথে বহুলাংশে মিল আছে। তবে বন্ধ পদ্ধতি খোলা পদ্ধতি হতে অনেকটা উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখানে দহনকার্য সম্পাদন, ইঞ্জিনে ধাক্কা এবং পোড়া গ্যাস নিয়ন্ত্রণ (Lambda) ব্যবস্থা সংযুক্ত থাকে।

যাহা পরিচ্ছন্ন ইঞ্জিন চালনায় খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকে। এই পদ্ধতি বায়ু দূষণ হতে পরিবেশকে রক্ষা করে। সিলিন্ডারে প্রজ্জ্বলনজনিত ধাক্কা হলে বা হতে থাকলে সেনসর ই.সি.ইউ.-তে সংবাদ পাঠায়। ই.সি.ইউ. তখন ইগনিশন পদ্ধতিকে ১ থেকে ১.৫° পরে স্পার্ক ঘটাতে (Retard ignition) নির্দেশ দেয়।

ই.সি.ইউ তার পূর্ব নির্দেশ মত প্রজ্বলন হতে নির্দেশ দেয় অর্থাৎ অগ্রে (Advance) চলতে। কিন্তু আবারও যদি ধাক্কা হতে থাকে তাহলে পুনরায় ই.সি.ইউ. পরে প্রজ্বলন হতে নির্দেশ দেয়। এইরূপ যদি হতেই থাকে তা হলে ইগনিশন টাইমিং সব সময়ই সর্বনিম্ন কার্যক্রম দেখাবে। তবে মজার ব্যাপার হচ্ছে স্বাভাবিকভাবে এরকম হয় না বরং ভালই চলে। এমতাবস্থায় ইঞ্জিন চেকআপ করানো দরকার। প্রয়োজনে বিভিন্ন সেন্সর অথবা ই.সি.ইউ বদলাতে হয়।
