মোটরগাড়ির লাইসেন্স মঞ্জুরকারী, প্রতিরক্ষা সার্ভিসের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন মোটরগাড়িসমূহ চালাইবার লাইসেন্স মঞ্জুরকারী, অনুরূপ মোটরগাড়ি রেজিস্টার করিবার এবং রেজিস্ট্রেশন মার্ক প্রদানকারীযোগ্য কর্তৃপক্ষ ।
মোটরগাড়ির লাইসেন্স মঞ্জুরকারী | চতুর্থ তফসিল| মোটরযান আইন
[১৫ (১) এবং ৪৮ (১) ও (৩) ধারা দ্রষ্টব্য ]

‘ক‘ অংশ
দ্বিতীয় কলামে উল্লিখিত কর্তৃপক্ষ প্রথম কলামে বর্ণিত প্রতিরক্ষা সার্ভিসের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন মোটরগাড়িসমূহ, কিংবা যেই সকল গাড়ি আপাতত উহার সম্পত্তি নিয়ন্ত্রণে রহিয়াছে, সেইগুলির লাইসেন্স মঞ্জুর করিতে পারেন।
১। বাংলাদেশ সেনাবাহিনী ১। ডিভিশন্যাল কমান্ডারগণ।
২। স্বাধীন ব্রিগেডের কমান্ডারগণ।
৩। কমাণ্ডিং অফিসারগণ কিংবা উক্ত সকল কমান্ডিং
ইউনিটের অফিসারগণ যাহাদের দায়িত্বে
যন্ত্রচালিত গাড়ি রহিয়াছে। ও
২। বাংলাদেশ নৌবাহিনী ১। নৌবাহিনীর সদর দফতর।
২। নৌবাহিনীর এরিয়া কমাণ্ডারগণ অথবা তৎকর্তৃক
অনুমোদিত অফিসারগণ।
৩। বাংলাদেশ বিমান বাহিনী ১। অ্যাসিস্ট্যান্ট চীফ অব এয়ার স্টাফ (মেন্টেন্যান্স)
অথবা এইক্ষেত্রে তৎকর্তৃক অনুমোদিত অফিসারগণ।

‘খ‘ অংশ
দ্বিতীয় কলামে উল্লিখিত কর্তৃপক্ষ প্রথম কলামে বর্ণিত প্রতিরক্ষা সার্ভিসের মোটরগাড়িসমূহ, যেইগুলি এই সার্ভিসের সম্পত্তি হিসাবে আপাতত সম্পূর্ণরূপে উহার নিয়ন্ত্রণে রহিয়াছে, সেইগুলি রেজিস্টার করিতে এবং ফিটনেস সার্টিফিকেট প্রদান করিতে পারেন।
১। বাংলাদেশ সেনাবাহিনী ১। চীফ অব জেনারেল স্টাফ অথবা এইক্ষেত্রে তৎকর্তৃক অনুমোদিত অফিসারগণ।
২। বাংলাদেশ নৌবাহিনী ২। নৌবাহিনী সদর দফতর অথবা এইক্ষেত্রে তৎকর্তৃক অনুমোদিত অফিসারগণ।
৩। বাংলাদেশ বিমান বাহিনী ৩। ডাইরেক্টরেট অব সাপ্লাই অথবা এইক্ষেত্রে ডিরেক্টর কর্তৃক অনুমোদিত অফিসারগণ।

‘গ‘ বিভাগ
৪৮ ধারা অনুযায়ী রেজিস্টার্ড মোটরগাড়ি সমূহের
রেজিস্ট্রেশন- মার্ক
একটি বড় আকারের তীরের পাশে অনধিক ছয় অংক, কিংবা একটি বড় আকারের তীরের পাশে একটি হরফ ও অনধিক পাঁচ অংক ।
