পরিবহনযান নিয়ন্ত্রণ | মোটরযান আইন

পরিবহনযান নিয়ন্ত্রণ, মোটরযানসমূহ রেজিস্ট্রিকরণ,  মোটরযানের ব্যাপারে “সংযোজক” বা “এসেমরার” অর্থ প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বসম্পন্ন এমন প্রতিষ্ঠান যেখানে মোটরযানের বিভিন্ন অংশ সংযোজিত হয় এবং যেখানে প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বাধীনে একটি বিশেষ ধরনের চেসিস উৎপাদন করা হয়, চেসিসের সহিত বডি সংযুক্ত করা হউক বা না হউক, এবং উক্ত প্রতিষ্ঠান সেই প্রস্তুতকারক বা নির্মাণকারকের অনুকূলে অন্য কোন কার্য সম্পাদন করুক বা না করুক।

Table of Contents

পঞ্চম অধ্যায়

পরিবহনযান নিয়ন্ত্রণ | মোটরযান আইন

 

পরিবহনযানসমূহ নিয়ন্ত্রণ | মোটরযান আইন

ধারা৫১। পারমিটের আবশ্যকতা:

() কোন পরিবহন কর্তৃপক্ষের প্রদত্ত বা প্রতিস্বাক্ষরিত পারমিটের শর্তানুসারে ব্যতীত পরিবহনযানের মালিক কোন পরিবহনযান সর্বসাধারণের ব্যবহার্য কোন স্থানে যেভাবে ব্যবহৃত হইয়া থাকে সেইভাবে ব্যবহার করিবে না বা ব্যবহৃত হইতে দিবে না;

তবে শর্ত এই যে, কোন স্টেজ গাড়ির জন্য প্রদত্ত পারমিটের উল্লিখিত শর্তাদিসাপেক্ষে, গাড়িটি একটি চুক্তিভুক্ত গাড়ি হিসাবে ব্যবহার করা যাইবে;

আরও শর্ত এই যে, সর্বসাধারণের ব্যবহার্য কোন যানবাহনের জন্য প্রদত্ত পারমিটবলে পারমিটে উল্লিখিত শর্তাদিসাপেক্ষে, পারমিটধারী ব্যক্তি সেই গাড়িটি তাহার ব্যবসায়সংক্রান্ত বা ব্যবসায়ের প্রয়োজনে মাল পরিবহনের জন্য ব্যবহার করিতে পারিবে।

() কোন একটি পরিবহনযান ভাড়া বা পারিতোষিকের বিনিময়ে মাল পরিবহনের জন্য ব্যবহৃত হয় কিনা, এই অধ্যায়ের প্রয়োজনে তাহা নির্ণয়কালে যানবাহনটির নিম্নলিখিত রূপ ব্যবহার, ভাড়া বা পারিতোষিকের বিনিময়ে মাল বহন বলিয়া বিবেচিত হইবে না

() মালিক কর্তৃক বা মালিকের পক্ষ হইতে বিক্রীত, ভাড়াকৃত বা ভাড়ার প্রদত্ত বা তাহার ব্যবসায়সূত্রে কিস্তিতে বিক্রীত পণ্যদ্রব্য ডেলিভারী বা সংগ্রহের জন্য বহন, যদি মালিকের ব্যবসায় পরিবহন ব্যবসায় না হয়;

() মালিক কর্তৃক বা মালিকের পক্ষ হইতে তার ব্যবসায় প্রসঙ্গে প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে প্রেরিত পণ্যদ্রব্য ডেলিভারী বা সংগ্রহের জন্য বহন

() পরিবহন যানবাহনটি পরীক্ষামূলকভাবে ব্যবহারের সময় কোন পণ্যের উৎপাদনকারী, বিক্রেতা বা এজেন্ট কর্তৃক সেই পণ্য বহন কিন্তু যে ব্যক্তি সংশ্লিষ্ট পণ্যের বিক্রেতা নহে; কিন্তু একস্থান হইতে অন্যস্থা পরিবহনের জন্য সেই ব্যক্তি পণ্যের অস্থায়ী মালিকানা প্রাপ্ত হইয়াছে এবং পরিবাহিত হইবামাত্রই যাহার মালিকানার অবসান ঘটিবে, সেইরূপ কোন ব্যক্তি একটি পরিবহনযানে উক্ত পণ্য বহন করিলে তাহা ভাড়া অথবা পারিতোষিকের বিনিময়ে পরিবহন বলিয়া বিবেচিত হইবে।

() নিম্নলিখিত ক্ষেত্রে () উপধারা প্রযোজ্য হইবে না– 

() কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সহিত সংশ্লিষ্ট সরকারী প্রয়োজনে ব্যবহৃত যানবাহন নহে; এইরূপ কোন পরিবহনযান, যাহার মালিক সরকার বা সরকারের পক্ষে কোন ব্যক্তি:

() কোন স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন অথবা স্থানীয় কর্তৃপক্ষের সহিত চুক্তি সম্পাদনক্রমে কার্যরত ব্যক্তির মালিকানাধীন কোন পরিবহনযান, যাহা কেবলমাত্র রাস্তা পরিষ্কার করা রাস্তায় পানি দেওয়া বা পয়ঃপ্রণালীসংক্রান্ত কাজে ব্যবহৃত হয়

() কেবলমাত্র পুলিশ, দমকল বাহিনী বা এম্বুলেন্সের জন্য ব্যবহৃত কোন

পরিবহনযান;

 () কেবলমাত্র শব বহনের জন্য ব্যবহৃত কোন পরিবহনযান;

() কোন বিকল যানবাহনকে টানিয়া লইবার জন্য ব্যবহৃত অথবা বিকল যানবাহন হইতে মালপত্র নামাইয়া নিরাপদ স্থানে লইবার জন্য ব্যবহৃত পরিবহনধান;

() নির্ধারিত অন্য কোন সরকারী কাজে ব্যবহৃত অপর কোন পরিবহনযান। 

() যে ব্যক্তি মোটরযান প্রস্তুত বা নির্মাণ করে অথবা চেসিসের সঙ্গে যুক্ত করিবার জন্য বডি নির্মাণ করে সেই ব্যক্তি কেবলমাত্র তাহার উক্তরূপ ব্যবসায়ের উদ্দেশ্যে যে পরিবহনযান ব্যবহার করে, কর্তৃপক্ষ কর্তৃক গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত শর্তাবলীসাপেক্ষ সেই সকল মোটরযান;

() কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কোন শিক্ষাপ্রতিষ্ঠানের অথবা যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিসমিতি রেজিস্ট্রিকরণ আইন (১৮৬০ সালের ২১ নং আইন) অনুসারে রেজিস্ট্রিকৃত, তাহার মালিকানাধীন এবং তৎকর্তৃক কেবলমাত্র নিজ প্রয়োজনে ব্যবহৃত কোন মোটরযান;

() এমন কোন মালবাহী যান, যাহা হালকা মোটরযান শ্রেণীভুক্ত, যাহা ভাড়া বা পারিতোষিকের বিনিময়ে চলাচল করে না অথবা কোন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় না, অথবা দুই চাকাবিশিষ্ট এমন কোন ট্রেলার যাহার বোঝাই অবস্থায় রেজিস্ট্রিকৃত ওজন , ২৪০ পাউণ্ডের অধিক নহে এবং যাহা কোন মোটরযান দ্বারা টানিয়া লওয়া হয়;

() এমন কোন পরিবহনযান, যাহা ৩৬ ধারা অনুসারে অস্থায়ীভাবে রেজিস্ট্রিকৃত হইয়াছে, তাহা যখন খালি অবস্থায় ৩৪ ধারা অনুসারে রেজিস্ট্রিকরণের জন্য কোথাও যাইতেছে;

() এমন কোন পরিবহনযান, যাহা কোন প্রাকৃতিক দুর্যোগের দরুন উচ্চার গন্তব্য স্থানে পৌঁছিবার জন্য কোন ভিন্ন পথে চালিত করিবার প্রয়োজন হয়, তাহা সংশ্লিষ্ট অঞ্চলের অভ্যন্তরে হউক বা বাহিরে হউক

() এমন কোন পরিবহনযান, যাহা ভাড়া বা পারিতোষিকের বিনিময়ে ব্যতীত কর্তৃপক্ষ কর্তৃক গেজেটে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে নির্দিষ্ট কোন বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহৃত হয়।

() উপধারা ()-এর বিধানসাপেক্ষে উপধারা () কর্তৃপক্ষ কর্তৃক ৮১ অনুসারে প্রণীত প্রবিধান দ্বারা নির্দিষ্ট হইলে ড্রাইভার ব্যতীত আট ব্যক্তিতে বহনের উপযোগী যেকোন মোটরযানের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। 

ধারা৫২। সড়ক পরিবহন নিয়ন্ত্রণ সম্পর্কে কর্তৃপক্ষের ক্ষমতা:

() কর্তৃপক্ষ নিম্নলিখিত বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখিয়া:

() মোটর পরিবহনের উন্নতির ফলে জনসাধারণ, ব্যবসায় শিল্পপ্রতিষ্ঠানসমূহ যেইসকল সুবিধা লাভ করিতেছে,

() সড়ক রেল পরিবহনের মধ্যে বাঞ্ছিত সমন্বয় সাধনের প্রয়োজনীয়তা

() সড়ক পরিবহন ব্যবস্থার অবনতি রোধের প্রয়োজনীয়তা, এবং

() মোটরযানসমূহের মধ্যে লাভজনক প্রতিদ্বন্দ্বিতা রোধের প্রয়োজনীয়তা; এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন পক্ষের প্রতিনিধিগণের বক্তব্য শ্রবণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের সহিত আলোচনা করিবার পর সরকারী গেজেটে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করিতে পারেন;

(এক) বাংলাদেশের সর্বত্র বা কোন অঞ্চলে অথবা বাংলাদেশের অভ্যন্তরে কোন পথে বাঞ্ছিত শর্তাবলী সাপেক্ষে সাধারণভাবে সুদূর গন্তব্যে বহনযোগ্য পণ্যসামগ্রী বা নির্দিষ্ট শ্রেণীর পণ্যসামগ্রী কাহারও নিজস্ব পরিবহনযোগ্য বা সর্বসাধারণের ব্যবহার্য পরিবহনযোগে পরিবহন নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত করা;

(দুই) বাংলাদেশের সর্বত্র বা কোন অঞ্চলে অথবা বাংলাদেশের অভ্যন্তরে কোন পথ স্টেজ গাড়ি, চুক্তিবদ্ধ গাড়ি বা সর্বসাধারণের ব্যবহার্য পরিবহনযানের যাত্রীবহনের ভাড়া বা মালবহনের ভাড়ার সর্বোচ্চ সর্বনিম্ন হার নির্দিষ্ট করিয়া দেওয়া;

(তিন) কোন একটি নির্দিষ্ট বৎসরের পূর্বে নির্মিত কোন যান বা কোন শ্রেণীর যানকে পরিবহনযান হিসাবে ব্যবহার করিবার অনুমতি না দেওয়া  

() উপধারা () অনুসারে প্রদত্ত কোন বিজ্ঞপ্তি দ্বারা ক্ষতিগ্রস্ত কোন পক্ষ সরকারের নিকট উক্ত বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন করিবার দাবি জানাইয়া নিম্নলিখিত অজুহাতে বক্তব্য পেশ করিতে চাহিলে নির্ধারিত সময়ের ব্যবধানে সরকার অনুমতি দিবেন

() রেল কর্তৃপক্ষ উপযুক্ত সুবিধা দান করিতেছে না, অথবা এই ধারা অনুসারে গৃহীত ব্যবস্থার অন্যান্য সুযোগ গ্রহণ করিতেছে;

() বিজ্ঞপ্তি প্রচারের পর অবস্থার পরিবর্তন ঘটিয়াছে; অথবা 

() কোন একটি নির্দিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা এলাকার বিশেষ প্রয়োজনীয়তার বিষয় নূতন করিয়া বিবেচনা করা আবশ্যক।

() সরকার () উপধারা অনুসারে পেশকৃত বক্তব্য বিবেচনার পর এবং ক্ষতিগ্রস্ত পক্ষগণের প্রতিনিধিগণের এবং কর্তৃপক্ষের মৌখিক বক্তব্য শ্রবণের পর যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, () উপধারা অনুসারে প্রদত্ত কোন বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন করা উচিত, তবে সরকার উক্ত বিজ্ঞপ্তি বাতিল অথবা যেইরূপ উপযুক্ত মনে করেন উহা তদ্রূপ পরিবর্তন করিতে পারিবেন। 

ধারা৫৩। সরকারের আদেশ নির্দেশ দানের ক্ষমতা:

সরকার সড়ক পরিবহন সম্পর্কিত কোন বিষয়ে বা এই আইনে কোন বিধান নাই এমন কোন বিষয় কর্তৃপক্ষকে আদেশ বা নির্দেশ দান করিতে পারিবেন এবং কর্তৃপক্ষ উক্তরূপ আদেশ বা নির্দেশ অবশ্যই কার্যকরী করিবেন। 

ধারা৫৪। পরিবহন কমিটিসমূহ:

() কর্তৃপক্ষ সরকারী গেজেটে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে পরিবহন কমিটি গঠন করিবেন এবং অনুরূপ পদ্ধতিতেই এই অধ্যায়ে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ কার্যাবলী সম্পন্ন করিবেন:

 তবে শর্ত এই যে, কোনক্রমেই পরিবহন কর্তৃপক্ষের আওতাভুক্ত পরিবহন কমিটির এলাকা কোন ক্ষেত্রেই একটি সম্পূর্ণ জেলা অথবা মহানগরী এলাকা অপেক্ষা কম হইবে না

() পরিবহন কমিটি কর্তৃপক্ষের মতে নিয়োগের জন্য উপযুক্ত বলিয়া বিবেচিত সংখ্যক অফিসিয়াল এবং ননঅফিসিয়াল (সরকারী বেসরকারী) সদস্য লইয়া গঠিত হইবে:

তবে শর্ত থাকে যে, উক্ত কমিটিতে ১৯৬১ সালের ট্রেড অরগানাইজেশন অধ্যাদেশ (১৯৬১ সালের ৪৫ নং)-এর অধীনে রেজিস্ট্রিকৃত সড়ক পরিবহন মালিক সমিতির কমপক্ষে একজন প্রতিনিধি এবং ১৯৬৯ সালের শিল্প সম্পর্ক অধ্যাদেশ (১৯৬৯ সালের ২৩ নং)-এর অধীনে রেজিস্ট্রিকৃত সড়ক পরিবহন কর্মী ইউনিয়নের অপর একজন প্রতিনিধি থাকিবেন যিনি নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন।

() ৮১ ধারার অধীনে প্রণীত প্রবিধান দ্বারা কর্তৃত্ব প্রদত্ত হইলে, পরিবহন কমিটি প্রবিধানের নির্দেশানুসারে উহার ক্ষমতা কার্যাবলী নির্ধারিত বাধানিষেধ শর্তাবলী সাপেক্ষে নির্ধারিত ব্যক্তি বা কর্তৃপক্ষকে অর্পণ করিতে পারিবে।

ধারা৫৫। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ ইত্যাদি: 

() সড়ক পরিবহনের ক্ষেত্রে সমস্যাবলী আলোচনার সুবিধার্থে এবং যানবাহন মালিকদের পরিবহন শ্রমিকদের অভিযোগ ব্যক্ত করিবার জন্য সরকারী গেজেটে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে কর্তৃপক্ষ সমগ্র বাংলাদেশের জন্য একটি সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ এবং প্রত্যেক অঞ্চলের জন্য একটি করিয়া সড়ক পরিবহন উপদেষ্টা কমিটি গঠন করিতে পারিবেন। সরকারী কর্মকর্তা, যানবাহন মালিক, যানবাহন শ্রমিক এবং অন্যান্য অভিজ্ঞ ব্যক্তিগণের মধ্য হইতে যথোপযুক্ত সংখ্যক সদস্য লইয়া উক্ত পরিষদ কমিটিসমূহ গঠিত হইবে

() উপধারা () অনুসারে গঠিত পরিষদ বা কমিটি অনুরূপ নির্দেশ প্রদত্ত না হইলে কমপক্ষে প্রতি তিন মাসে একবার বৈঠকে মিলিত হইবে এবং পরিষদের সুপারিশসমূহ কর্তৃপক্ষের নিকট এবং কমিটিগুলির সুপারিশসমূহআঞ্চলিক পরিবহন কমিটিগুলির নিকট দাখিল করিবে।

ধারা৫৬। পরিবহনযান টার্মিনাল কর্তৃপক্ষ:

পরিবহনযান টার্মিনাল বাস স্ট্যান্ড, বিরামস্থল পার্কিং জোনসমূহ নির্মাণ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণের জন্য সরকারী গেজেটে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সরকার সমগ্র দেশের জন্য একটি, অথবা একেকটি অঞ্চল বা একেকটি নির্দিষ্ট এলাকার জন্য একেকটি কর্তৃপক্ষ বা বোর্ড যথোপযুক্ত সংখ্যক সদস্য লইয়া গঠন করিতে পারিবেন।

ধারা৫৭। পারমিটের জন্য দরখাস্ত সংক্রান্ত সাধারণ বিধানসমূহ:

() পারমিটের জন্য প্রত্যেকটি দরখাস্ত সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিবহন কমিটির নিকট দাখিল করিতে হইবে, অথবা একাধিক অঞ্চলের জন্য হইলে, যে অঞ্চলের মধ্যে গাড়ি চালাইবার প্রস্তাবিত পথের অধিকাংশ অন্তর্ভুক্ত অথবা যাহার অঞ্চলের মধ্যে যাত্রা শুরু এবং শেষ হইবে সেই অঞ্চলের আঞ্চলিক পরিবহন কমিটির নিকট দাখিল করিতে হইবে।

() উপধারা ()- যাহাই থাকুক না কেন, সরকারী গেজেটে বিজ্ঞপ্তির প্রচারের মাধ্যমে কর্তৃপক্ষ নির্দেশ নিতে পারিবেন যে, কোন মোটরযান বা কোন বিশেষ শ্রেণীর মোটরযান দুই বা ততোধিক অঞ্চলের অন্তর্গত এলাকায় বা কোন বিশেষ এলাকায় বা পথে চালাইতে চাহিলে উক্ত উপধারা অনুসারে দরখাস্ত কর্তৃপক্ষের নিকট দাখিল করিতে হইবে।

ধারা৫৮। স্টেজ গাড়ির পারমিটের জন্য দরখাস্ত:

কোন স্টেজ গাড়ি নিয়মিত চলাচলের পারমিট অথবা কোন একটি মোটরযানকে স্টেজ গাড়ি হিসাবে ব্যবহারের পারমিটের (এই আইনে স্টেজ গাড়ির পারমিট বলিয়া উল্লিখিত) জন্য দরখাস্তে নিম্নলিখিত বিবরণগুলি যথাসম্ভব সন্নিবেশিত করিতে হইবে:

() গাড়ি চলাচলের যেই সকল পথ বা এলাকা সংক্রান্ত পারমিটের দরখাস্ত করা হইতেছে;

() একটি পথে বা এলাকায় অথবা বিভিন্ন পথে বা এলাকায় যে সংখ্যক গাড়ি চালাইবার প্রস্তাব করা হইতেছে এবং নিয়মিত গাড়ি চলাচল অব্যাহত রাখিবার উদ্দেশ্যে রিজার্ভ হিসাবে এবং বিশেষ প্রয়োজনের সময় ব্যবহারের জন্য যে সংখ্যক গাড়ি রাখা হইবে;

() প্রত্যেক পথে বা এলাকায় প্রতিদিন প্রস্তাবিত সর্বোচ্চ সর্বনিম্ন ট্রিপের সংখ্যা এবং স্বাভাবিক ট্রিপগুলির সময়সূচী;

() প্রত্যেক পথ বা এলাকার জন্য বিভিন্ন শ্রেণীর যাত্রার বিভিন্ন স্তরের দূরত্বের জন্য ভাড়ার তালিকা, যদি থাকে; এইরূপ কোন তালিকা না থাকে তবে বিভিন্ন শ্রেণীর যাত্রীর জন্য মাইলপ্রতি প্রস্তাবিত ভাড়ার হার;

() বিভিন্ন শ্রেণীর প্রত্যেক যাত্রীর যে পরিমাণ মালপত্র বিনা মাশুলে বহন করা হইবে এবং অতিরিক্ত মালপত্রের জন্য যে হারে মাশুল আদায় করা হইবে;

() গাড়ি রাখা মেরামতের যে ব্যবস্থা যাত্রীদের আরামআয়াসের যে ব্যবস্থা এবং মালপত্র রাখা তাহার নিরাপত্তার যে ব্যবস্থা করা হইবে; এবং

() নির্ধারিত অন্য কোন বিষয়

ব্যাখ্যা:  এই ধারা, ৬০ ৬৯ ধারার উদ্দেশ্যেট্রিপবলিতে কোন একটি নির্দিষ্ট স্থান হইতে অপর একটি নির্দিষ্ট স্থানে একবার চলা বুঝায় এবং অনুরূপভাবে প্রত্যেকবার চলা একেকটি স্বতন্ত্র ট্রিপ হিসাবে গণ্য হয়  

ধারা৫৯। স্টেজ গাড়ির পারমিটের দরখাস্ত বিবেচনা প্রসঙ্গে পরিবহন কমিটির কার্যপদ্ধতি:

(১) কোন পরিবহন কমিটির স্টেজ গাড়ির পারমিটের দরখাস্ত বিবেচনার সময় নিম্নলিখিত বিষয়গুলির প্রতি লক্ষ রাখিতে হইবে; যথা:

() সাধারণভাবে জনসাধারণের স্বার্থে

() গাড়ি চলাচল প্রবর্তিত হইলে সময় সংক্ষেপ এবং বিরতিহীন ভ্রমণের সুবিধাসহ জনসাধারণের যে সকল সুবিধা হইবে;

() যে স্থানগুলির মধ্যে পাড়ি চলাচল প্রবর্তন করা হইবে সেইগুলির মধ্যে বিদ্যমান অথবা অদূর ভবিষ্যতে প্রবর্তিত হইতে পারে এইরূপ সড়ক বা অন্যবিধ পথে যানবাহন চলাচল ব্যবস্থা যথেষ্ট কিনা;

() গাড়ি চলাচল প্রবর্তিত হইলে নির্দিষ্ট কোন স্থান বা স্থানসমূহের কোন সুবিধা হইবে কিনা;

() দরখাস্তকারী অথবা অন্যান্য যে সকল যানবাহন সংস্থা কর্তৃক দাখিলকৃত পারমিটের দরখাস্ত বিবেচনাধীন আছে তাহাদের গাড়ি চলাচল ব্যবস্থা

() প্রস্তাবিত পথ বা এলাকার রাস্তার অবস্থা;

() গাড়িটি রাস্তায় চলাচলের উপযোগী কিনা এবং যান্ত্রিক দিক হইতে ব্যবহারোপযোগী কিনা;

ইহা ব্যতীত প্রস্তাবিত পথ বা এলাকায় বা তাহার নিকটবর্তী স্থানে অন্য যাহারা পূর্বেই কোন প্রকার যানবাহন চলাচল ব্যবস্থা প্রবর্তন করিয়াছে, তাহারা অথবা সংশ্লিষ্ট এলাকায় সরকার বা পুলিশ দ্বারা স্বীকৃত যানবাহন ব্যবস্থার সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাসমূহের প্রতিনিধিগণ কোন বক্তব্য পেশ করিয়া থাকিলে তাহাও বিবেচনা করিতে হইবে:

তবে শর্ত এই যে, অন্যান্য অবস্থা অভিন্ন হইলে, বর্তমানে বলবৎ কোন আইন অনুসারে রেজিস্ট্রিকৃত অথবা তদ্রূপ বিবেচিত কোন সমবায় সমিতি স্টেজ গাড়ির পারমিটের জন্য দরখাস্ত করিলে, কোন ব্যক্তির দরখাস্তের তুলনায় উহাকে যথাসম্ভব অগ্রাধিকার দেওয়া হইবে

() কোন পরিবহন কর্তৃপক্ষ () উপধারায় বর্ণিত বিষয়গুলি বিবেচনা করিয়া কোন অঞ্চলে বা তাহার অন্তর্গত কোন পথে চলাচলের জন্য সাধারণভাবে বা কোন নির্দিষ্ট শ্রেণীর গাড়ির জন্য প্রদানযোগ্য স্টেজ গাড়ির পারমিটের সংখ্যা সীমিত করিয়া দিতে পারিবে।

ধারা৬০। স্টেজ গাড়ির পারমিট মঞ্জুর করা:

() ৫৯ ধারার বিধানসাপেক্ষে একটি পরিবহন কর্তৃপক্ষ ৫৮ ধারা অনুসারে উহার নিকট দাখিলকৃত দরখাস্ত বিবেচনা করিয়া তদনুসারে অথবা উহার প্রয়োজনীয় সংশোধনসহকারে স্টেজ গাড়ির পারমিট মঞ্জুর করিতে পারিবে অথবা মঞ্জুর করিতে অস্বীকার করিতে পারিবে:

তবে শর্ত এই যে, সংশোধিত আকারে কোন পারমিট মঞ্জুর করা হইলে তাহা এমন কোন পথের জন্য বৈধ করা হইবে না যে পথ দরখাস্তে উল্লিখিত হয় নাই, যদি না সেই পথে বা উহার সন্নিকটে বিদ্যমান যাত্রী পরিবহন ব্যবস্থার মালিকদিগকে তাহাদের বক্তব্য পেশ করিবার সুযোগ দেওয়া হইয়া থাকে

() প্রত্যেকটি স্টেজ গাড়ির পারমিটে উহা কেবল একটি নির্দিষ্ট পথের জন্য বা এলাকার জন্য বৈধ বলিয়া উল্লেখ থাকিবে।

() কোন পরিবহন কর্তৃপক্ষ যদি স্টেজ গাড়ির পারমিট মঞ্জুরের সিদ্ধান্ত করে, তবে নির্দিষ্ট বিবরণের কোন স্টেজ গাড়ি নিয়মিত চলাচলের জন্য অথবা একটি বা একাধিক নির্দিষ্ট স্টেজ গাড়ির জন্য পারমিট মঞ্জুর করিতে পারে এবং এই আইন অনুসারে কোন প্রবিধান প্রণীত হইলে তসাপেক্ষে পারমিটের সহিত নিম্নলিখিত শর্তাবলীর মধ্যে যেকোন একটি বা একাধিক শর্ত আরোপ করিতে পারে; যথা:

(এক) কোন নির্দিষ্ট তারিখে নিয়মিত রুটে বা উহার অংশ বিশেষে গাড়ি চলাচল আরম্ভ করিতে হইবে;

(দুই) কোন রুটে বা এলাকায় সাধারণত প্রতিদিন, অথবা কোন নির্দিষ্ট দিনে বা কোন নির্দিষ্ট ঘটনা উপলক্ষে সর্বনিম্ন সর্বোচ্চ যতসংখ্যক ট্রিপ দিতে হইবে;

(তিন) সার্ভিসের বা কোন নির্দিষ্ট স্টেজ গাড়ির জন্য পরিবহন কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত সময় তালিকা গাড়ির মধ্যে এবং পরিবহন কর্তৃপক্ষ বিভিন্ন সময় যেইরূপ নির্দেশ দান করিবে সেই অনুসারে রুটের বা এলাকার বিভিন্ন বাস স্ট্যান্ডে বিরামস্থলে প্রদর্শন করিতে হইবে

(চার) গাড়ি চলাচলের জন্য নির্দিষ্ট সময়সূচী যে ব্যতিক্রম পরিবহন কর্তৃপক্ষ দ্বারা বিভিন্ন সময় অনুমোদিত তদনুসারে গাড়ি চলাচল করাইতে হইবে;

(পাঁচ) কতিপয় পথে বা কতিপয় এলাকায় বা স্থানে পরিবহন কর্তৃপক্ষ দ্বারা স্থান ব্যতীত যাত্রী বা মালপত্র গ্রহণ করা বা নামাইয়া দেওয়া হইবে না।

(ছয়) কোন নির্দিষ্ট গাড়িতে বা নির্দিষ্ট প্রকারের গাড়িতে, কোন নির্দিষ্ট ঘটনার সময় বা নির্দিষ্ট সময়ের মওসুমের ব্যতিক্রম সাপেক্ষে নির্দিষ্ট সংখ্যক যাত্রীর অধিক যাত্রী বা নির্দিষ্ট ওজন অপেক্ষা অধিক মাল বহন করা হইবে না;

(সাত) বিনা ভাড়ায় যাত্রীদের যে ধরনের যে ওজনের মাল বহন করা হইবে, প্রত্যেক যাত্রীর মোট যে ওজনের মাল বহন করা হইবে এবং যাত্রীদের অসুবিধা সৃষ্টি না করিয়া মাল বহনের যে ব্যবস্থা করা হইবে;

(আট) বিনা ভাড়ায় বহনযোগ্য মালের অতিরিক্ত মালের দরুন যাত্রীদের নিকট হইতে যে হারে মাশুল আদায় করা হইবে;

(নয়) নির্দিষ্ট রকমের গাড়িতে নির্দিষ্ট বিবরণের বডি সংযুক্ত করিয়া ব্যবহার করা হইবে এবং গাড়িতে নির্দিষ্ট মানের আরামআয়াসের ব্যবস্থা নির্দিষ্ট মানের পরিচ্ছন্নতা বজায় রাখা হইবে;

(দশ) কোন স্টেজ গাড়িতে যে সকল শর্তসাপেক্ষে যাত্রী বাদ দিয়া মাল বহন করা ব্যতীতও অতিরিক্ত মাল বহন করা হইবে

(এগার) অনুমোদিত তাড়ার তালিকা বা উহার সারাংশ এবং কোন বিশেষ ঘটনা উপলক্ষে অনুমোদিত বিশেষ ভাড়ার তালিকা বিবরণের অনুলিপি প্রত্যেক স্টেজ গাড়িতে এবং নির্ধারিত স্ট্যান্ডে গাড়ি থামিবার স্থানে প্রদর্শন করিতে হইবে;

(বার) অনুমোদিত ভাড়ার তালিকা অনুসারেই ভাড়া আদায় করা হইবে

(তের) যাত্রীদের প্রদত্ত ভাড়ার দরুন নির্দিষ্ট বিবরণ সম্বলিত টিকিট দেওয়া হইবে এবং প্রদত্ত টিকেটের রেকর্ড নির্ধারিত পদ্ধতিতে রক্ষিত হইবে;

(চৌদ্দ) পারমিট বলে ক্ষমতাপ্রাপ্ত কোন গাড়িতে নির্দিষ্ট শর্তাবলী (ডাকবহনের সময় মাশুলের শর্তসহ) সাপেক্ষে ডাক বহন করা হইবে

(পনের) যে সকল শর্তসাপেক্ষে পারমিটের আওতাধীন কোন গাড়ি চুক্তিবদ্ধ গাড়ি হিসাবে ব্যবহার করা যাইবে;

(ষোল) পরিবহন কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত পারমিটের শর্তাবলী লংঘন করা যাইবে না

(সতের) সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষ বা অপর কোন পরিবহন সংস্থা কর্তৃক স্থাপিত কোন বাস স্টেশন বা আশ্রয় স্থল ব্যবহার করা যাইবে এবং ব্যবহারের জন্য কোন নির্দিষ্ট হারে ভাড়া দেওয়া হইবে;

(আঠার) পরিবহন কর্তৃপক্ষ কমপক্ষে এক মাসের নোটিশ দিয়া— 

() পারমিটের শর্তাদি পরিবর্তন,

() পারমিটের নুতন শর্তাদি সংযোজন করিতে পারিবে

(উনিশ) পরিবহন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, পারমিট অনুসারে গাড়ি চলাচল অব্যাহত রাখা হইতেছে না, অথবা গাড়ি চলাচল সময়মত হইতেছে না, অথবা যাত্রীদের সহিত ড্রাইভার বা কন্ডাক্টরের আচরণ সাধারণভাবে আপত্তিকর, অথবা পারমিটের কোন শর্ত লংঘন করা হইতেছে তবে পারমিটধারীকে তাহার বক্তব্য পেশ করিবার সুযোগদানের পর পরিবহন কর্তৃপক্ষের আদেশ দ্বারা সর্বোচ্চ নির্ধারিত দণ্ডের অনধিক দণ্ডে দণ্ডিত করা যাইবে

(কুড়ি) পারমিটধারী কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে নির্ধারিত বিভিন্ন মেয়াদে রিটার্ন, পরিসংখ্যান অন্যান্য তথ্যাবলী পরিবহন কর্তৃপক্ষের নিকট দাখিল করিবে;

(একুশ) কোন স্টেজ গাড়ি উহার পারমিটে উল্লেখিত হারে ভাড়ার বিনিময়ে সরকারী কাজে ব্যবহার করা যাইবে;

(বাইশ) স্টেজ গাড়িতে মহিলাদের জন্য কিছুসংখ্যক আসন সংরক্ষিত থাকিবে

(তেইশ) স্টেজ গাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স অনুমোদিত রকমের একটি অগ্নিনির্বাপক যন্ত্র বহন করিতে হইবে

(চব্বিশ) স্টেজ গাড়িতে ড্রাইভার কন্ডাক্টরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী একটি ঘন্টা বাজাইবার ব্যবস্থা থাকিতে হইবে;

(পঁচিশ) স্টেজ গাড়ির ড্রাইভার কন্ডাক্টর পরিবহন কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত রকমের পরিচ্ছন্ন পোশাক পরিধান করিবে;

(ছাব্বিশ) স্টেজ গাড়িতে ড্রাইভার কন্ডাক্টরকে সাহায্য করিবার জন্য লাইসেন্স বিহীন কোন ব্যক্তিকে রাখা যাইবে না;

 (সাতাইশ) স্টেজ গাড়ি চলন্ত অবস্থায় বা নিশ্চল অবস্থায় কোন কন্ডাক্টর পাদানিতে দাঁড়াইবে না বা গাড়ির পার্শ্বে ঝুলন্ত অবস্থায় থাকিবে না;

(আটাইশ) সংশ্লিষ্ট এলাকায় এখতিয়ারসম্পন্ন কোন উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা আরোপিত কর পরিশোধ না করিয়া কোন স্টেজ গাড়ি ব্যবহার করা যাইবে না;

(উনত্রিশ) গাড়ি থামিবার অনুমোদিত স্থানসমূহের একটি তালিকা স্টেজ গাড়িতে প্রদর্শিত হইবে; অথবা

(ত্রিশ) নির্ধারিত অন্য যে কোন শর্ত |

 

পরিবহনযানসমূহ নিয়ন্ত্রণ | মোটরযান আইন

 

ধারা ৬১। চুক্তিবদ্ধ গাড়ির পারমিটের জন্য আবেদন:

কোন একটি মোটরযান চুক্তিবদ্ধ গাড়ি হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে পারমিটের জন্য আবেদনপত্রে (এই আইনে চুক্তিবদ্ধ গাড়ির পারমিট বলিয়া উল্লিখিত) নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করিতে হইবে; যথা:

() গাড়ির প্রকার যতজন লোক বসিবার স্থান সংকুলান হয়;

() যে এলাকার জন্য পারমিট আবশ্যক;

() মোটরক্যাবএর ক্ষেত্রে উহার প্রস্তাবিত ভাড়ার হার; অন্যান্য প্রকার চুক্তিবদ্ধ গাড়ির ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন দূরত্ব ভ্রমণের জন্য প্রস্তাবিত সর্বোচ্চ ভাড়ার হার;

() মোটরক্যাব ভিন্ন অন্যান্য প্রকার মোটরযানের ক্ষেত্রে পাড়িটি যে রকমভাবে জনসাধারণের সুবিধা বিধান বলিয়া দাবি করে; এবং 

() নির্ধারিত অন্য যেকোন বিবরণ।

ধারা৬২। চুক্তিবদ্ধ গাড়ির পারমিটের আবেদন বিবেচনার ব্যাপারে পরিবহন কমিটির কার্যপদ্ধতি :

চুক্তিবদ্ধ গাড়ির পারমিটের আবেদনপত্র বিবেচনা করিবার সময় পরিবহন কর্তৃপক্ষ জনস্বার্থের খাতিরে আরও চুক্তিবদ্ধ গাড়ি কতটা প্রয়োজন বাঞ্ছিত সেই বিষয়ে লক্ষ্য রাখিবে; ইতিপূর্বেই সংশ্লিষ্ট এলাকায় যাহাদের চুক্তিবদ্ধ গাড়ির পারমিট আছে তাহারা অথবা সেই এলাকার কোন স্থানীয় কর্তৃপক্ষ বা পুলিশ কর্তৃপক্ষ যদি এই মর্মে আপত্তি উত্থাপন করে বা পূর্বেই করিয়া থাকে যে, সংশ্লিষ্ট এলাকার ইতিপূর্বেই যত সংখ্যক চুক্তিবদ্ধ গাড়ির পারমিট দেওয়া হইয়াছে প্রয়োজনের তুলনায় তাহা যথেষ্ট অথবা প্রয়োজনের তুলনায় তাহা অধিক, তবে পরিবহন কর্তৃপক্ষ অনুরূপ আপত্তি বিবেচনা করিয়া দেখিবেন এবং কর্তৃপক্ষ এই মর্মে সন্তুষ্টি অর্জন করিবেন যে, যে গাড়ির জন্য পারমিটের আবেদন করা হইয়াছে তাহা রাস্তায় চলাচলের যোগ্য এবং যান্ত্রিকভাবে যথোপযুক্ত অবস্থায় আছে।

ধারা৬৩। চুক্তিবদ্ধ গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ এবং চুক্তিবদ্ধ গাড়ির পারমিটের বিষয়ে শর্ত আরোপের ক্ষমতা:

() ৬২ ধারার বিধানসাপেক্ষে একটি পরিবহন কর্তৃপক্ষ ৬১ ধারা অনুসারে দাখিলকৃত আবেদনপত্র পাইয়া তদনুসারে উপযুক্ত বিবেচনা করিলে চুক্তিবদ্ধ গাড়ির পারমিট মঞ্জুর করিতে পারে, অথবা মঞ্জুর করিতে অস্বীকার করিতে পারে।

তবে শর্ত এই যে, আবেদনপত্রে যে এলাকার কথা উল্লেখ করা হয় নাই তেমন কোন এলাকার জন্য পারমিট মঞ্জুর করা হইবে না।

() পরিবহন কর্তৃপক্ষ যদি চুক্তিবদ্ধ গাড়ির পারমিট মঞ্জুর করিবার সিদ্ধান্ত করে, তবে এই আইন অনুসারে প্রণীত কোন বিধিমালাসাপেক্ষে সংশ্লিষ্ট পারমিটের সহিত নিম্নলিখিত শর্তগুলির যেকোন একটি বা একাধিক শর্ত সংযুক্ত করিতে পারিবে; যথা:

(এক) সংশ্লিষ্ট গাড়িটি বা গাড়িগুলি নির্দিষ্ট একটি বা একাধিক পথে চলাচল করিবে;

(দুই) নির্দিষ্ট এলাকার বাহিরে সংশ্লিষ্ট গাড়ি ভাড়া খাটাইবার ব্যাপারে বিদ্যমান কোন চুক্তির সংশোধন বা মেয়াদ বৃদ্ধি করা ব্যতীত নির্ধারিত শর্তাধীনে ভিন্ন কোন নূতন চুক্তিতে আবদ্ধ হওয়া যাইবে না;

(তিন) কোন নির্দিষ্ট গাড়িতে বা নির্দিষ্ট রকমের কোন গাড়িতে সাধারণভাবে বা নির্দিষ্ট কোন ঘটনার সময় বা নির্দিষ্ট কোন সময়ে মওসুমে সর্বোচ্চ যতসংখ্যক যাত্রী এবং যাত্রীদের সর্বোচ্চ যে পরিমাণ মালপত্র বহন করা যাইবে এবং যাহা গাড়ির গায়ে স্পষ্টরূপে লেখা থাকিবে;

(চার) কোন চুক্তিবদ্ধ গাড়িতে যাত্রী ব্যতীতও অথবা যাত্রী দিয়া যে সকল শর্তাধীন মাল বহন করা যাইবে;

(পাঁচ) মোটরক্যাবের ক্ষেত্রে নির্ধারিত ভাড়া বা নির্ধারিত হারে ভাড়া আদায় করিতে হইবে এবং ভাড়ার তালিকা একটি অনুলিপি গাড়িতে প্রদর্শন করিতে হইবে;

(ছয়) মোটরক্যাব ভিন্ন অন্য প্রকার মোটরযানের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ ভাড়ার অনধিক নির্ধারিত হারে ভাড়া আদায় করিতে হইবে;

(সাত) মোটরক্যাবের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ওজন পর্যন্ত যাত্রীদের মালপত্র বিনা ভাড়ায় বহন করা যাইবে এবং উহার অতিরিক্ত মালপত্রের জন্য একটি নির্ধারিত হারে ভাড়া আদায় করিতে হইবে;

(আট) মোটর ক্যাবের ক্ষেত্রে যদি নির্দেশ প্রদত্ত হয় তবে গাড়িতে ট্যাক্সি মিটার লাগাইতে হইবে তাহা যথাযথ সচল অবস্থায় রাখিতে হইবে;

(নয়) কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত পারমিটের কোন শর্ত লংঘন করা চলিবে না;

(দশ) পরিবহন কর্তৃপক্ষের অনুমতি অনুসারে নির্ধারিত ভাড়ার গাড়ি সরকারী কাজে ব্যবহার করিতে হইবে;

(এগার) গাড়ির ড্রাইভার এবং কন্ডাক্টর (যদি থাকে) পরিবহন কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিতরূপে পরিচ্ছন্ন পোশাক পরিধান করিবে;

(বার) আইনসিদ্ধ ট্যাক্সটোকেন ব্যতীত অথবা সংশ্লিষ্ট এলাকায় এখতিয়ারসম্পন্ন কোন উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা আরোপিত ফিস বা কর পরিশোধ না করিয়া গাড়ি ব্যবহার করা চলিবে না;

(তের) পরিবহন কর্তৃপক্ষ কমপক্ষে এক মাসের নোটিশ দিয়া– 

() পারমিটের শর্তাদি পরিবর্তন করিতে পারিবে;

() পারমিটে নূতন শর্ত সংযোজিত করিতে পারিবে;

(চৌদ্দ) পরিবহন কর্তৃপক্ষ যদি এই মর্মে সন্তুষ্টি লাভ করে যে, পারমিট অনুসারে গাড়ি চলাচল অব্যাহত রাখা হইতেছে না, অথবা গাড়ির অবস্থা সন্তোষজনক নহে, অথবা যাত্রীদের সহিত ড্রাইভার বা কন্ডাক্টরের আচরণ সাধারণভাবে আপত্তিজনক, অথবা পারমিটের কোন শর্ত লংঘন করা হইয়াছে তবে পারমিটধারীকে তাহার বক্তব্য পেশ করিবার সুযোগদানের পর পরিবহন কর্তৃপক্ষের আদেশক্রমে দণ্ড আরোপ করা যাইবে, তবে দণ্ডের পরিমাণ নির্ধারিত সর্বোচ্চ পরিমাণের দণ্ডের অধিক হইবে না;

(পনের) নির্ধারিত অন্য যেকোন শর্ত  

ধারা৬৪। নিজস্ব পরিবহনের পারমিটের জন্য আবেদন:

আবেদনকারীরা নিজের ব্যবসায় সম্পর্কিত মালপত্র পরিবহনের উদ্দেশ্যে কোন পরিবহনযান ব্যবহারের জন্য পারমিটের আবেদনপত্র (এই অধ্যায়ে নিজস্ব পরিবহনের পারমিটের আবেদন বলিয়া উল্লিখিত) নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ থাকিতে হইবে; যথা:

() গাড়ির রকম মাল বহন ক্ষমতা;

() আবেদনকারী তাহার ব্যবসা প্রসঙ্গে সাধারণত যে ধরনের মালপত্র পরিবহনের আশা করে;

() যে এলাকার জন্য পারমিট প্রয়োজন; এবং

() নির্ধারিত অন্য কোন বিষয়াদি

ধারা৬৫। নিজস্ব পরিবহনের পারমিট মঞ্জুরের শর্তাবলী পদ্ধতি :

() ৬৪ ধারা অনুসারে দাখিলকৃত নিজস্ব পরিবহনের জন্য পারমিটের আবেদন বিবেচনা করিবার সময় পরিবহন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গাড়ি যে রাস্তায় চলাচল করিবে সেই রাস্তার অবস্থা বিবেচনা করিবে এবং এই মর্মে সন্তুষ্টি অর্জন করিবে যে, যে গাড়ির জন্য পারমিটের আবেদন করা হইয়াছে, তাহা আবেদনকারীর নিজ ব্যবসা প্রসঙ্গে ভিন্ন অন্য কাজে ব্যবহৃত হইবে না এবং গাড়িটি রাস্তায় চলাচলের উপযোগী যান্ত্রিক দিক হইতে ব্যবহারোপযোগী আছে, অতঃপর কর্তৃপক্ষ আবেদনপত্র অনুসারে বা উহার প্রয়োজনীয় পরিবর্তনাদী করিয়া নিজস্ব পরিবহনের পারমিট প্রধান করিবে অথবা পারমিট মঞ্জুর করিতে অস্বীকার করিবে।

তবে শর্ত এই যে, আবেদনপত্রে যাহা উল্লেখ করা হয় নাই তেমন কোন রুট বা এলাকার জন্য পারমিট মঞ্জুর করা হইবে না।

() পরিবহন কর্তৃপক্ষ নিজস্ব পরিবহনের পারমিট মঞ্জুর করিবার সময় গাড়িতে যে মাল বহন করা হইবে উহার বিবরণ সম্পর্কিত, যে এলাকার পারমিট আইনসিদ্ধ বলিয়া গণ্য হইবে তৎসম্পর্কিত, যে গাড়ি ব্যবহৃত হইবে উহার বোঝাই অবস্থায় সর্বোচ্চ ওজন ও এক্সেল ওজন সম্পর্কিত শর্তাদি পারমিটে উল্লেখ করিয়া আরোপ করিতে পারিবে অথবা নির্ধারিত অন্য কোন শর্ত আরোপ করিতে পারিবে।

(৩) আবেদনকারী যদি এমন কোন নিজস্ব পরিবহনের পারমিটধারী হয় যাহা সাসপেণ্ড অথবা বাতিল করা হইয়াছে, তবে (১) উপধারায় যাহাই বিহিত থাকুক না কেন পরিবহন কর্তৃপক্ষ স্বীয় ইচ্ছাধীন ক্ষমতাবলে আবেদনপত্র আগ্রহ্য করিতে পারিবে।

৬৬। সাধারণ পরিবহনের পারমিটের জন্য আবেদন:

কোন মোটরযান ভাড়া বা পারিতোষিকের বিনিময়ে মাল পরিবহনের উদ্দেশ্যে ব্যবহারের জন্য পারমিটের আবেদন (এই অধ্যায়ে সাধারণ পরিবহনের পারমিট বলিয়া উল্লিখিত) নির্ধারিত ফরমে করিতে হইবে।

ধারা-৬৭। সাধারণ পরিবহনের পারমিটের আবেদন বিবেচনার পদ্ধতিঃ

(১) ৬৬ ধারা অনুসারে দাখিলকৃত সাধারণ পরিবহনের পারমিটের আবেদন বিবেচনা করিবার সময় পরিবহন কর্তৃপক্ষ প্রস্তাবিত এলাকা বা রুটের রাস্তার অবস্থা, সর্বসাধারণের স্বার্থ এবং গাড়ি চলাচলের ফলে জনসাধারণের যে সুবিধা হইবে তাহা বিবেচনা করিবে এবং এই মর্মে সন্তুষ্টি অর্জন করিবে যে, যে গাড়ির পারমিটের জন্য আবেদন করা হইয়াছে তাহা রাস্তায় চলাচলের উপযোগী এবং যান্ত্রিকভাবে ব্যবহারোপযোগী আছে এবং তৎপর কর্তৃপক্ষ আবেদনপত্র অনুসারে বা যথোপযুক্ত সংশোধনীসহকারে সাধারণ পরিবহনের পারমিট মঞ্জুর করিতে পারবে বা পারমিট মঞ্জুর করিতে অস্বীকার করিতে পারবে

তবে শর্ত এই যে, আবেদনপত্রে যাহা উল্লেখ করা হয় নাই, তেমন কোন এলাকা বা পথের জন্য কোন পারমিট মঞ্জুর করা যাইবে না:

আরও শর্ত এই যে, অন্যান্য শর্ত একইরূপ হইলে সাধারণ পরিবহনের পারমিটের জন্য ব্যক্তি মালিকদের আবেদনপত্র অপেক্ষা দেশে বলবৎ কোন আইনে রেজিস্ট্রিকৃত বা রেজিস্ট্রিকৃত বলিয়া বিবেচিত কোন সমবায় সমিতির আবেদনপত্রকে যথাসম্ভব অগ্রাধিকার দেওয়া হইবে।

(২) আবেদনকারী যদি সাধারণ পরিবহনের পারমিটধারী হইয়া থাকে এবং তাহার পারমিট যদি সাসপেণ্ড বা বাতিল হইয়া থাকে, তবে পরিবহন কর্তৃপক্ষ উহার ইচ্ছাধীন ক্ষমতাবলে (১) উপধারায় যাহাই বিহিত থাকুক না কেন, আবেদনপত্র অগ্রাহ্য করিতে পারিবে।

ধারা৬৮। সাধারণ পরিবহনের পারমিটের শর্তাবলী:

পরিবহন কর্তৃপক্ষ ৬৭ ধারা অনুসারে পারমিট মঞ্জুর করিবার সময় পারমিটে নির্দিষ্ট করিয়া এইরূপ শর্ত আরোপ করিতে পারিবে যে, সংশ্লিষ্ট মোটরযানের বোঝাই অবস্থায় ওর্জন এবং এক্সেল ওজন নির্ধারিত সর্বোচ্চ ওজনের অধিক হইবে না, এবং নিম্নলিখিত শর্তগুলি বা উহাদের যেকোন শর্ত আরোপ করিতে পারিবে, যথা:

() নির্ধারিত হারে ভাড়ায় মালপত্র বা কোন শ্রেণীর মালপত্র বহন করিতে হইবে;

() গাড়ি রাখা, রক্ষণ মেরামত এবং বাহিত মালপত্র গুদামে রাখা সেইগুলির নিরাপত্তার জন্য নির্ধারিত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে

() পারমিটধারীকে পরিবহন কর্তৃপক্ষের নিকট বিভিন্ন মেয়াদে এইরূপ রিটার্ন, পরিসংখ্যান অন্যান্য তথ্যাদি দাখিল করিতে হইবে, যাহা সরকার কর্তৃক বিভিন্ন সময়ে নির্ধারিত হইবে;

() পরিবহন কর্তৃপক্ষ কমপক্ষে এক মাসের নোটিশ দিয়া

(এক) বর্তমান কোন পারমিটের শর্তাবলী পরিবর্তন করিতে পারিবে;

(দুই) উক্তরূপ কোন পারমিটে যেরূপ প্রয়োজন উপযুক্ত বিবেচিত হইবে সেইরূপ নূতন শর্ত যোগ করিতে পারিবে;

() পরিবহন কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে পারমিটের শর্তাবলী অমান্য করা চলিবে না;

() জনস্বার্থের খাতিরে অথবা সড়ক পরিবহন সংস্থাগুলির মধ্যে অলাভজনক প্রতিযোগিতা রোধকল্পে পরিবহন কর্তৃপক্ষ যেরূপ উপযুক্ত মনে করে। সাধারণ পরিবহনের গাড়ি চলাচলের উপর সেইরূপ শর্ত আরোপ করা হইলে তাহা পালন করিতে হইবে;

() সংশ্লিষ্ট মোটরযানের পারমিটে নির্ধারিত ভাড়ার বিনিময়ে যানসমূহকে সরকারীকার্যে নিয়োজিত করা যাইবে;

() সংশ্লিষ্ট এলাকায় এখতিয়ারসম্পন্ন উপযুক্ত কর্তৃপক্ষের আরোপিত ট্যাক্স বা ফী পরিশোধ না করিয়া বা ট্যাক্স টোকেন ব্যতীত কোন মোটরযান ব্যবহার করা যাইবে না; অথবা

() নির্ধারিত অন্য কোন শর্ত

ধারা৬৯। পারমিটের জন্য আবেদন করিবার পারমিট মঞ্জুর করিবার পদ্ধতি

() কোন চুক্তিবদ্ধ গাড়ির পারমিট বা নিজস্ব পরিবহনের পারমিট বা সাধারণ পরিবহনের পারমিটের জন্য যেকোন সময় আবেদন করা যাইবে।

() কোন স্টেজ গাড়ির পারমিটের জন্য আবেদন করিতে হইবে যে তারিখে উক্ত পারমিট কার্যকরী হওয়া বাঞ্ছনীয় তাহা হইতে কমপক্ষে দুই সপ্তাহ আগে, অথবা পরিবহন কর্তৃপক্ষ যদি অনুরূপ আবেদনপত্র গ্রহণের জন্য কোন তারিখ নির্ধারিত করেন, তবে সেই তারিখ।

() স্টেজ গাড়ির পারমিটের জন্য আবেদনপত্র পাইবার পর পরিবহন কর্তৃপক্ষ আবেদনপত্রটি পরিদর্শনের জন্য উহার অফিসে রাখিবে এবং আবেদনপত্র বা উহার সারসংক্ষেপ নির্ধারিত পন্থায় প্রচার করিবে এবং তৎসহ উক্ত আবেদনপত্র সম্পর্কে বক্তব্য দাখিল করিবার তারিখ সম্বলিত একটি নোটিশ প্রচার করিবে, যে তারিখ নোটিশ প্রচারের তারিখ হইতে কমপক্ষে ত্রিশ দিন পরবর্তী হইবে, এবং যে তারিখে সময়ে স্থানে আবেদনপত্র তৎসম্পর্কে দাখিলকৃত বক্তব্য বিবেচনা করা হইবে তৎসম্পর্কে নোটিশ প্রচার করিবে।

() উপধারা ()- উল্লিখিত কোন আবেদন সম্পর্কে বক্তব্য লিখিতভাবে নির্ধারিত তারিখের পূর্বে দাখিল করা না হইলে এবং বক্তব্য উত্থাপনকারী ব্যক্তি তাহার লিখিত বক্তব্যের একটি অনুলিপি আবেদনকারীকে সরবরাহ না করিলে পরিবহন কর্তৃপক্ষ সেইরূপ কোন আবেদনপত্র বিবেচনা করিবেন না।

() উপধারা ()- উল্লিখিত বক্তব্য দাখিল করা হইলে পরিবহন কর্তৃপক্ষ প্রকাশ্য শুনানি অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট আবেদনপত্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিবেন এবং আবেদনকারী আবেদন সম্পর্কে বক্তব্য দাখিলকারী ব্যক্তিকে স্বয়ং বা তাহার যথাবিহিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে শুনানিকালে বক্তব্য পেশ করিবার সুযোগ দেওয়া হইবে।

() যখন ৬৮ ধারায় উল্লিখিত কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ এই মর্মে বক্তব্য দাখিল করে যে, সংশ্লিষ্ট অঞ্চলে বা সেই অঞ্চলভুক্ত কোন এলাকায় ইতিপূর্বেই যে সংখ্যক চুক্তিবদ্ধ গাড়ির জন্য পারমিট মঞ্জুর করা হইয়াছে তাহা প্রয়োজনের তুলনায় যথেষ্ট বা অতিরিক্ত তখন সেই বক্তব্য নির্দিষ্ট কোন চুক্তিবদ্ধ গাড়ির পারমিটের জন্য আবেদন প্রসঙ্গেই হউক বা অন্যবিধভাবেই দাখিল করা হইয়া থাকুক পরিবহন কর্তৃপক্ষ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত বক্তব্য সম্পর্কে শুনানি অনুষ্ঠানের জন্য যেইরূপ উপযুক্ত বিবেচনা করেন সেইরূপ বিহিত ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন

(৭) পরিবহন কর্তৃপক্ষ যখন কোন প্রকার পারমিটের আবেদন নামঞ্জুর করেন, তখন আবেদনকারীকে লিখিতভাবে আবেদন নামঞ্জুর করিবার কারণ জানাইতে হইবে।

(৮) অস্থায়ী পারমিট ব্যতীত কোন পারমিটের শর্তাবলী পরিবর্তনের জন্য আবেদনপত্র দাখিল করিয়া যদি উহাতে কোন নূতন রুট বা একাধিক নূতন রুট অথবা নূতন এলাকা সংযোজিত করিবার আবেদন করা হয়, অথবা স্টেজ গাড়ি পারমিটের ক্ষেত্রে যদি নির্ধারিত সর্বোচ্চসংখ্যক ট্রিপের সংখ্যা আরও বর্ধিত করিবার আবেদন করা হয়, অথবা রুট পরিবর্তন করিবার আবেদন করা হয়, অথবা চুক্তিবদ্ধ গাড়ির পারমিটের ক্ষেত্রে পারমিটে উল্লিখিত গাড়ির সংখ্যা বৃদ্ধি করিবার আবেদন করা হয়, তবে তাহার একটি নূতন পারমিটের আবেদন হিসাবে বিবেচিত হইবে:

তবে শর্ত এই যে, কোন স্টেজ গাড়ির পারমিটধারী যদি কোন একটি রুটে এলাকায় গাড়ি চালাইবার জন্য একমাত্র পারমিটধারী হয় অথবা আবেদনে যদি গাড়ির সংখ্যা বৃদ্ধি না করিয়া গাড়ির চলাচলের পৌনঃপুনিকতা বৃদ্ধির প্রার্থনা করা হয় তবে উহাতে নূতন আবেদনপত্র হিসাবে বিবেচনা করিবার প্রয়োজন হইবে না।

(৯) অস্থায়ী পারমিট ব্যতীত কোন পারমিট কেবলমাত্র যানবাহন মালিককেই প্রদান করা হইবে।

ধারা-৭০। পারমিটের মেয়াদ ও নবায়ন:

(১) ৭৪ ধারা অনুসারে প্রদত্ত অস্থায়ী পারমিট ভিন্ন কোন পরিবহন কমিটি পারমিটে অন্যরূপ নির্দেশ না দিয়া থাকিলে নবায়ন ব্যতীতই তিন বৎসর বলবৎ থাকিবে।

(২) অন্যান্য শর্তসমূহ একই থাকিলে আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ বা পরিবহন কমিটির চেয়ারম্যানের অনুমোদন লইয়া অনুমতিপত্র নবায়ন করা যাইবে।

তবে শর্ত এই যে, অন্যান্য অবস্থা অভিন্ন থাকিলে নবায়নের আবেদন পত্রকে নতুন পারমিটের আবেদন পত্রের তুলনায় অগ্রাধিকার দেওয়া হইবে।

ধারা৭১। সকল পারমিটের সহিত সংশ্লিষ্ট সাধারণ শর্তাবলী:

() ৭৩ ধারার বিধানের ব্যতিক্রমসাপেক্ষে কোন পারমিট প্রদানকারী পরিবহন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সেই পারমিট এক ব্যক্তির নিকট হইতে অন্য ব্যক্তির নিকট হস্তান্তরিত করা যাইবে না এবং কোন পারমিটের আওতাধীন গাড়ি যে ব্যক্তির নিকট হস্তান্তরিত হইবে সেই ব্যক্তি উক্ত পারমিটে বর্ণিত সেই গাড়ি চালাইবার অধিকার উক্তরূপ অনুমতি ব্যতীত লাভ করিবে না। 

() কোন পারমিটধারী সেই পারমিট প্রদানকারী কর্তৃপক্ষের অনুমতি লইয়া পারমিটের আওতাধীন কোন গাড়ির পরিবর্তে একই ধরনের অন্য কোন গাড়ি ব্যবহার করিতে পারিবে।

() প্রত্যেকটি পারমিট নিম্নলিখিত শর্তাবলী সম্বলিত হইবে:

() পারমিটের আওতাধীন গাড়ি বা গাড়িগুলি ৪৭ ধারা অনুসারে প্রদত্ত বৈধ যোগ্যতার সার্টিফিকেট বহন করিবে এবং সেইগুলি সর্বদা এমনভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে যাহাতে ষষ্ঠ অধ্যায় তদধীনে প্রণীত বিধিমালার নির্দেশ প্রতিপালিত হয়;

() পারমিটের আওতাধীন গাড়ি বা গাড়িগুলি এই অধ্যাদেশ অনুসারে আইনসঙ্গত গতি অপেক্ষা অধিকতর গতিতে চালিত হইবে না।

() পারমিটের আওতাধীন গাড়ি বা গাড়িগুলির ব্যাপারে যাত্রী বা মালের ভাড়া সম্পর্কে ৫২ ধারা অনুসারে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ মানিয়া চলিবে:

() পারমিটের আওতাধীন গাড়ি বা গাড়িগুলি ধারা বা ৮৬ ধারার বিধান লংঘন করিয়া চালিত হইবে না;

() পারমিটের আওতাধীন গাড়ি বা গাড়িগুলির ক্ষেত্রে ড্রাইভারদের দৈনিক কাজের সময়ের পরিমাণ নির্দিষ্ট করিয়া অধ্যাদেশে যে বিধান আছে তাহা পালন করা হইবে;

() পারমিটধারীর ক্ষেত্রে নবম অধ্যায়ের বিধানসমূহ যতটা প্রযোজ্য তাহা পালন করা হইবে; এবং

() একই গাড়ির জন্য একাধিক পারমিট থাকিবে না।

() নিয়োগকর্তা দূর পাল্লার সড়কে চলাচলকারী যানবাহনে নিয়োজিত শ্রমিকদের জন্য বিশ্রামস্থলের ব্যবস্থা করিবেন। 

() যে সকল যানবাহন রাত্রিকালে (চলাচল করে) অথবা যে সকল সড়কে গাড়ির চালককে ৬৭ () ধারার () উপধারার () দফায় নির্দিষ্ট কর্ম ঘণ্টা অতিবাহিত হইবার পরেও কাজ করিতে হয় সেই সকল সড়কে চলাচল করে সেই সকল যানবাহনে কমপক্ষে দুইজন করিয়া চালক নিয়োগকর্তাকে নিয়োগ করিতে হইবে।

ধারা৭২। পারমিট বাতিল সাময়িকভাবে বাতিল

() পারমিট প্রদানকারী পরিবহন কর্তৃপক্ষ নিম্নলিখিত কারণে পারমিট বাতিল বা যথা নির্ধারিত সময়ের জন্য পারমিট সাময়িকভাবে বাতিল করিতে পারিবেন

() ৭১ ধারার () উপধারায় বর্ণিত অথবা পারমিটে উল্লিখিত কোন শর্ত লংঘন করিলে; অথবা

() পারমিটধারী যদি গাড়ি পারমিটে প্রদত্ত ক্ষমতাবহির্ভূতভাবে ব্যবহার করে, ব্যবহার করায় বা করিতে দেয়; অথবা

() যদি পারমিটধারী পারমিটের আওতাধীন গাড়ির বা গাড়িগুলির মালিক না থাকে; অথবা

() যদি পারমিটধারী প্রতারণা বা মিথ্যা বিবৃতির মাধ্যমে পারমিট সংগ্রহ করিয়া থাকে অথবা

() ব্যক্তিগত যানবাহনের পারমিট নহে এইরূপ পারমিটধারী যদি যে উদ্দেশ্যে গাড়ি ব্যবহারের জন্য পারমিট প্রদত্ত হইয়াছে সেই উদ্দেশ্যে গাড়ি ব্যবহার করিতে উপযুক্ত কারণ ব্যতিরেকে অপারগ হয়; অথবা

() পারমিটধারী যদি কোন বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে; অথবা 

() পারমিটের আওতাধীন গাড়ির যদি দুর্ঘটনায় পতিত হইবার খারাপ রেকর্ড থাকে, অথবা যদি ত্রুটিপূর্ণ গাড়ি ব্যবহারের জন্য দুর্ঘটনা ঘটিয়া থাকে;

তবে শর্ত এই যে, পারমিটধারীকে কৈফিয়ত দাখিল করিবার সুযোগ না দিয়া কোন পারমিট বাতিল করা যাইবে না।

() পারমিট প্রদানকারী পরিবহন কর্তৃপক্ষ পারমিটধারীকে কৈফিয়ত দেওয়ার সুযোগদানের পর () উপধারায় বর্ণিত কারণসমূহের যেকোনটির দরুন পারমিটের আওতাভুক্ত গাড়ির সংখ্যা অথবা রুট বা এলাকা স্থায়ীভাবে অথবা উপযুক্ত বিবেচিত নির্দিষ্ট মেয়াদের জন্য হ্রাস করিতে পারিবে।

() কোন পরিবহন কর্তৃপক্ষ () () উপধারা অনুসারে প্রাপ্ত ক্ষমতা ৫৪ ধারার () উপধারা অনুসারে অর্পিত ক্ষমতাবলে কোন কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত পারমিটের ক্ষেত্রেও প্রয়োগ করিতে পারিবে যদি সেই পারমিট পরিবহন কর্তৃপক্ষের প্রদত্ত পারমিট হয়।

() যেক্ষেত্রে কোন পরিবহন কর্তৃপক্ষ কোন পারমিট বাতিল বা সাময়িক বাতিল করে অথবা পারমিটের আওতাভুক্ত গাড়ির সংখ্যা, রুট অথবা এলাকা হ্রাস করে, সেইক্ষেত্রে উক্তরূপ ব্যবস্থা গ্রহণের কারণ লিখিতভাবে পারমিটধারীকে জানাইতে হইবে

() পারমিট প্রদানকারী পরিবহন কর্তৃপক্ষ () () উপধারা অনুসারে যেসকল ক্ষমতা (পারমিট বাতিল করিবার ক্ষমতা ব্যতীত) প্রয়োগ করিতে পারে, ৫৪ ধারার () উপধারা অনুসারে অর্পিত ক্ষমতাবলে অন্য কোন কর্তৃপক্ষ বা ব্যক্তিও সেই সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে:

তবে শর্ত এই যে

(এক) অনুরূপ কোন কর্তৃপক্ষ এক মাসের অধিক সময়ের জন্য পারমিট সামিয়কভাবে বাতিল করিবার অথবা এক মাসের অধিক মেয়াদ হ্রাস করিবার আদেশ দিতে পারিবে না; এবং

(দুই) অনুরূপ কোন আদেশ উক্ত এক মাসের মধ্যে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের নিকট পেশ করিতে হইবে এবং পরিবহন কর্তৃপক্ষ ইচ্ছা করিলে উক্ত এক মাস মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে উহা বর্ধিত করিতে পারিবে অথবা সেই পারমিট বাতিল করিতে পারিবে।

ধারা৭৩। পারমিটধারীর মৃত্যু হইলে পারমিট হস্তান্তর

() কোন পারমিটধারীর মৃত্যু হইলে পারমিটের আওতাভুক্ত গাড়ির মালিকানা যে ব্যক্তি উত্তরাধিকারসূত্রে লাভ করে সেই ব্যক্তি উক্ত পারমিট তাহার নিজ নামে প্রদত্ত পারমিটের ন্যায় তিন মাসকাল ব্যবহার করিতে পারিবে:

তবে শর্ত এই যে, পারমিটধারীর মৃত্যুর এক মাসের মধ্যে উক্ত ব্যক্তি পারমিট প্রদানকারী পরিবহন কর্তৃপক্ষকে পারমিটধারীর মৃত্যুর বিষয় এবং পারমিট ব্যবহার করিতে তাহার ইচ্ছার বিষয় জানাইবে:

আরও শর্ত এই যে, কোন পারমিট মৃত মালিকের হাতে নবায়নকৃত হইয়া না থাকিলে উহার কার্যকারিতা যে তারিখে শেষ হইবে তাহার পর সেই পারমিট উক্তরূপ কেউ ব্যবহার করিতে পারিবে না। 

() পারমিটধারীর মৃত্যুর তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করা হইলে পারমিটের আওতাধীন গাড়ির মালিকানা উত্তরাধিকারসূত্রে প্রাপকের নিকট কর্তৃপক্ষ সেই পারমিট হস্তান্তর করিতে পারিবে।

ধারা৭৪। অস্থায়ী পারমিট :

যেকোন পরিবহন কর্তৃপক্ষ বা নির্ধারিত অপর কোন কর্তৃপক্ষ ৬৯ ধারায় বর্ণিত পদ্ধতি অনুসরণ না করিয়াই এমন পারমিট মঞ্জুর করিতে পারিবেন, যাহার কার্যকারিতার মেয়াদ কোনক্রমেই চার মাসের অধিক হইবে না, যদ্বারা নিম্নলিখিত উদ্দেশ্যে কোন পরিবহনযান অস্থায়ীভাবে ব্যবহার করা যাইবে

() বিশেষ কোন ঘটনা উপলক্ষে, যেমন মেলায় বা ধর্মীয় সমাবেশে যাওয়া সেখান হইতে ফিরিবার জন্য যাত্রী পরিবহন, অথবা

() কোন মওসুমী ব্যবসায়ের উদ্দেশ্যে, অথবা 

() নির্দিষ্ট কোন অস্থায়ী প্রয়োজন মিটাইবার জন্য, অথবা

() পারমিটের আবেদন পারমিটের সহিত উপযুক্তরূপে শর্ত সংযুক্ত করিতে পারিবেন:

তবে শর্ত এই যে, এই ধারা অনুসারে এমন কোন রুট বা এলাকার জন্য অস্থায়ী পারমিট কোনক্রমেই মঞ্জুর করা হইবে না, যে রুট বা এলাকার জন্য ৫৮ ধারা, ৬১ ধারা অথবা ৬৬ ধারা অনুসারে নতুন পারমিটের জন্য দরখাস্ত করা হইয়াছে এবং তাহা বিবেচনাধীন আছে:

আরও শর্ত এই যে, কোন পারমিট নবায়নের আবেদন বিবেচনাধীন থাকাকালে সেই আবেদনে উল্লেখিত রুট বা এলাকার জন্য এই ধারা অনুসারে অস্থায়ী পারমিট একবারের বেশি কোনক্রমেই মঞ্জুর করা হইবে না।

ধারা৭৫। যে অঞ্চলে পারমিট মঞ্জুর করা হইয়াছে তাহার বাহিরে ব্যবহারের জন্য বৈধকরণ:

 () অন্যরূপ নির্দিষ্ট না হইলে এক অঞ্চলের পরিবহন কর্তৃপক্ষ দ্বারা মঞ্জুরকৃত ব্যক্তিগত পরিবহন বা সাধারণের পরিবহন ব্যতীত অন্যান্য পরিবহনের পারমিট অন্য কোন অঞ্চলে ব্যবহার করা বৈধ হইবে না যদি তাহা সেই অঞ্চলের পরিবহন কর্তৃপক্ষ দ্বারা প্রতি স্বাক্ষরিত না হয়।

() উপধারা ()- যাহাই বিহিত থাকুক না কেন, কর্তৃপক্ষ দ্বারা মঞ্জুরকৃত পারমিট দেশের সর্বত্র অথবা সেই পারমিটে নির্দিষ্ট অঞ্চল বা অঞ্চলসমূহ বা এলাকাসমূহ অথবা রুটসমূহ বৈধ বলিয়া গণ্য হইবে।

() কোন পরিবহন কর্তৃপক্ষ পারমিটে প্রতিস্বাক্ষর দানের সময় স্বয়ং সেই পারমিট মঞ্জুর করিলে যেইরূপ শর্ত আরোপ করিতে পারিত সেইরূপ শর্ত আরোপ করিতে পারিবে এবং একই রূপে উক্ত পারমিট মঞ্জুরকারী কর্তৃপক্ষ দ্বারা আরোপিত কোন শর্ত পরিবর্তন করিতে পারিবে। 

() পারমিট মঞ্জুর বাতিল সাময়িক বাতিলকরণসংক্রান্ত এই অধ্যায়ের বিধানসমূহ পারমিটে প্রতিস্বাক্ষর মঞ্জুর, বাতিল সাময়িক বাতিলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে

() উপধারা ()-এর যাহাই বিহিত থাকুক না কেন, কোন এক অঞ্চলের পরিবহন কর্তৃপক্ষ ৮৪ ধারার () অথবা () অনুচ্ছেদ অনুসারে অপর কোন অঞ্চলের জন্য বৈধ পারমিট প্রদান করিতে পারিবে, তবে সেইক্ষেত্রে সংশ্লিষ্ট অন্য অঞ্চলের পরিবহন কর্তৃপক্ষের সাধারণ বা নির্দিষ্ট সম্মতি গ্রহণ করিতে হইবে।

() উপধারা ()-এর যাহাই থাকুক না কেন, এই আইন অনুসারে প্রণীত প্রবিধান সাপেক্ষে কর্তৃপক্ষ পর্যটনের উদ্যোগে সৃষ্টির উদ্দেশ্যে পর্যটন গাড়ির জন্য সমগ্র বাংলাদেশের বা দেশের কোন অংশের জন্য কার্যকর প্রয়োজনীয় সংখ্যক পারমিট প্রদান করিতে পারিবে এবং এই সকল পারমিটের ক্ষেত্রে ৬১, ৬২, ৬৩, ৬৯, ৭০, ৭১, ৭২ ৭৬ ধারার বিধানসমূহ যতদূর সম্ভব প্রযোজ্য হইবে।

() উপধারা () অনুসারে মঞ্জুরকৃত প্রত্যেকটি পারমিটের সহিত নিম্নলিখিত শর্তাবলী আরোপিত হইবে; যথাঃ

(এক) যে মোটরযানের জন্য উক্তরূপ পারমিট মঞ্জুর করা হইবে তার প্রত্যেকটি সরকারের নির্ধারিত বিবরণ, প্রয়োজনীয় আসন সংখ্যা, আরামপ্রদতার মান উপযোগিতা, সুখসুবিধা অন্যান্য বিষয়ের সহিত সঙ্গতিপূর্ণ হইতে হইবে।

(দুই) গন্তব্য পথে পর্যটকগণের ব্যক্তিগত মালপত্রের ঝুঁকি গ্রহণ সম্বলিত বীমার ব্যবস্থা পারমিটধারীকে করিতে হইবে। 

(তিন) উক্তরূপ প্রত্যেকটি মোটরযানের চালক নির্ধারিত যোগ্যতাসম্পন্ন এবং নির্ধারিত শর্তাবলী পূরণ করে এমন ব্যক্তি হইতে হইবে; এবং

(চার) নির্ধারিত অন্য কোন শর্ত।

ধারা৭৬। আপীল:

() কোন ব্যক্তি

() পারমিটের আবেদন প্রত্যাখ্যান করিয়া পরিবহন কর্তৃপক্ষের প্রদত্ত আদেশ বা মঞ্জুরকৃত পারমিটের সহিত আরোপিত কোন শর্তের দরুন হইয়া; অথবা

() পারমিট বাতিল বা অস্থায়ী বাতিলের দরুন অথবা উহার কোন শর্ত পরিবর্তনের দরুন ক্ষুদ্ধ হইয়া; অথবা () পারমিটধারীর মৃত্যুর পর তাহার উত্তরাধিকারীর নিকট পারমিট হস্তান্তর প্রত্যাখ্যানের দরুন ক্ষুদ্ধ হইয়া; অথবা

() পারমিটে প্রতি স্বাক্ষরদান করিতে পরিবহন কর্তৃপক্ষের অস্বীকৃতি বা প্রতিস্বাক্ষরদানের ব্যাপারে কোন শর্ত আরোপের দরুন ক্ষুদ্ধ হইয়া; অথবা

() পারমিট নবায়ন প্রত্যাখ্যান হইবার দরুন ক্ষুদ্ধ হইয়া; অথবা

() কোন স্থানীয় কর্তৃপক্ষ বা পুলিশ কর্তৃপক্ষ বা কোন সমিতি বা পরিবহন সুবিধা প্রদানকারী কোন ব্যক্তি পারমিট মঞ্জুর করিবার বিরোধিতা করা সত্ত্বেও পারমিট মঞ্জুর হইবার দরুন বা পারমিটের সহিত কোন শর্ত আরোপিত হইবার দরুন ক্ষুদ্ধ হইয়া; অথবা

() লাইসেন্সধারী হওয়া সত্ত্বেও কোন ব্যক্তি সর্বসাধারণের ব্যবহারযোগ্য গাড়ি বা পরিবহন গাড়ি চালাইবার কর্তৃত্ব লাভের আবেদন কোন আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের দ্বারা প্রত্যাখ্যাত হইবার দরুন ক্ষুদ্ধ হইয়া; অথবা

() ৭১ ধারার () উপধারা বা () উপধারা অনুসারে অনুমতি প্রত্যাখানের দরুন ক্ষুদ্ধ হইয়া; অথবা 

() ৭২ ধারার () উপধারা অনুসারে পারমিটের আওতাভুক্ত গাড়ির সংখ্যা, রুট বা এলাকার পরিমাণ হ্রাসের দরুন ক্ষুদ্ধ হইয়া; অথবা

(ঞ) নির্ধারিত অপর কোন আদেশের দরুন ক্ষুব্ধ হইয়া-

সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত কর্তৃপক্ষের নিকট আপীল করিতে পারিবে এবং এইরূপ কর্তৃপক্ষ এইরূপ আপীলের রায় দেওয়ার পূর্বে বুনিয়াদী কর্তৃপক্ষ হিসাবে আপীলকারী এবং যে কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে আপীল হইয়াছে এই উভ পক্ষের শুনানি গ্রহণ করিবেন।

(২) আপীল শ্রবণের জন্য (১) উপধারা অনুসারে নির্ধারিত কর্তৃপক্ষ স্ব-প্রণোদিত হইয়া অথবা কাহারও আবেদনক্রমে যে মোকদ্দমায় কর্তৃপক্ষ কোন আদেশ দান করিয়াছে যাহার বিরুদ্ধে কোন আপীলের বিধান নাই, সেইরূপ মোকদ্দমার নথিপত্র তলব করিতে পারিবে এবং যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ আদেশ দিতে পারিবে:

তবে শর্ত এই যে, (১) উপধারায় নির্ধারিত কর্তৃপক্ষ এই ধারা অনুসারে কোন ব্যক্তির জন্য ক্ষতিকর কোন আদেশ দান করিবার পূর্বে সেই ব্যক্তিকে তাহার বক্তব্য পেশ করিবার উপযুক্ত সুযোগ না দিয়া আদেশ দান করিবে না। 

ধারা-৭৬ ক । শ্রমিকদের কর্ম ঘণ্টা নিয়ন্ত্রণ:

(১) কোন ব্যক্তি তাহার অধীনে কোন যানবাহনের চালক হিসাবে নিযুক্ত অথবা তাহার নিয়ন্ত্রণে উক্ত মানের কন্ডাক্টর কিংবা হেলফার, ক্লিনার হিসাবে কার্যরত কোন ব্যক্তি-

(ক) কমপক্ষে অর্থ-ঘণ্টার বিশ্রাম-বিরতির পূর্বে পাঁচ ঘণ্টার বেশি সময়;

(খ) একদিনে আট ঘণ্টার বেশি সময়, কিংবা 

(গ) সপ্তাহে আটচল্লিশ ঘণ্টার বেশি সময় কাজ করিবার জন্য নির্দেশ বা অনুমতি দিবেন না।

(২) কর্তৃপক্ষ অদৃশ্য বা অজানা পরিস্থিতিজনিত কারণে উদ্ভূত জরুরী অবস্থা বা বিলম্বের ক্ষেত্রে ৮১ ধারার অধীনে প্রণীত বিধানের দ্বারা (১) উপধারার বিধানাবলী হইতে অব্যাহতি মঞ্জুর করিতে পারে।

(৩) কর্তৃপক্ষ (১) উপধারায় কোন বিধান সাপেক্ষে কর্মে কোন ব্যক্তিকে নিযুক্ত করিবার পূর্বে নিয়োগকর্তা উক্ত ব্যক্তির কর্ম-ঘণ্টা এইরূপে ধার্য করিবেন যাহাতে তাহা উক্ত বিধানাবলীর সহিত সঙ্গতিপূর্ণ হয় এবং ধার্যকৃত কর্মঘণ্টা সমূহ রেকর্ড করিবার ব্যবস্থা করিবেন।

৪) কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে (৩) উপধারার অধীনে নির্ধার অথবা তদধীনে প্রণীত কোন প্রবিধান মোতাবেক উক্ত ব্যক্তির কাজের জন্য রেকর্ডকৃত কর্ম ঘণ্টার অধিক সময় কাজে লাগাইবেন না বা কাজ করিতে দিবেন না।

(৫) কার্যরত না থাকা সত্ত্বেও কোন যানবাহনের চালক বা কন্ডাক্টরকে উক্ত যানবাহনে বা উহার কাছাকাছি থাকা প্রয়োজনীয় হইবার ক্ষেত্রে যে পরিস্থিতির অধীন যে সময়টুকু তাহার জন্য (১) উপধারার অধীন বিশ্রামের জন্য বিরতি হিসাবে গণ্য হইতে পারে কর্তৃপক্ষ সেই পরিস্থিতি নির্ধারণ করিয়া দিবেন।

ধারা-৭৭। (বাতিল)

ধারা-৭৮। দায়-দায়িত্ব সীমিতকরণের চুক্তির অবৈধতা ঃ

এই অধ্যায় অনুসারে যে গাড়ির পারমিট প্রদত্ত হইয়াছে এইরূপ কোন স্টেজ-গাড়ি বা চুক্তিবদ্ধ গাড়িতে যাত্রী বহনের চুক্তিতে যদি এমন কোন শর্ত থাকে যদ্দারা কোন যাত্রী বহন করিবার সময় অথবা গাড়িতে উঠিবার বা নামিবার সময় মৃত্যু ঘটিলে বা আহত হইলে তাহার দরুন যাত্রী কর্তৃক দাবিকৃত ক্ষতিপূরণের ব্যাপারে কোন ব্যক্তির দায়-দায়িত্ব নাকচ করিয়া বা সীমিত করিয়া অথবা অনুরূপ দায়-দায়িত্ব বলবৎ করিবার ক্ষেত্রে কোন শর্ত আরোপ করে বলিয়া বিবেচিত হয়, তবে সেই চুক্তি অবৈধ হইবে।

ধারা-৭৯। এজেন্ট বা ক্যানভাসারকেও লাইসেন্স গ্রহণ করিতে হইবে:

(১) কোন ব্যক্তি নির্ধারিত কর্তৃপক্ষের নিকট হইতে নির্ধারিত শর্ত সম্বলিত লাইসেন্স গ্রহণ না করিয়া-

(ক) সর্বসাধারণের ব্যবহার্য পরিবহনযানে ভ্রমণের টিকেট বিক্রয়ের জন্য এজেন্ট বা ক্যানভাসার হিসাবে নিয়োজিত হইতে বা অন্য কোনভাবে উত্তরূপ গাড়ির জন্য যাত্রী সংগ্রহের কাজে নিয়োজিত হইতে; অথবা

(খ) সর্বসাধারণের পণ্য পরিবহনযান পরিবাহিত পণ্য সংগ্রহ, প্রেরণ বা বিতরণের ব্যবসায়ে এজেন্ট হিসাবে নিয়োজিত হইতে পারিবে না। 

(২) উপধারা (১)-এর উল্লেখিত শর্তাবলীর মধ্যে নিম্নলিখিত শর্তসমূহ বা তন্যধ্যে যেকোন শর্ত অন্তর্ভুক্ত থাকিতে পারে; যথা:

(ক) যে মেয়াদের জন্য লাইসেন্স মঞ্জুর বা নবায়ন করা হইল;

(খ) লাইসেন্স প্রদান বা নবায়নের জন্য দেয় ফী;

(গ) নিম্নলিখিত জামানত দেওয়া:

(এক) সর্বসাধারণের ব্যবহার্য পরিবহনযানে পরিবাহিত মালপত্র সংগ্রহ, প্রেরণ ও বিতরণের ব্যবসায়ে নিয়োজিত এজেন্টের ক্ষেত্রে অনূর্ধ্ব পনের হাজার টাকা জামানত;

(দুই) অন্য কোন এজেন্ট বা ক্যানভাসারের ক্ষেত্রে অনূর্ধ্ব এক হাজার পাঁচশত টাকা জামানত; এবং যে পরিস্থিতিতে জামানত বাজেয়াফত করা যাইবে তাহা;

(ঘ) এজেন্ট কর্তৃক পরিবহনাধীন মালের বীমা করিবার ব্যবস্থা;

(ঙ) যে কর্তৃপক্ষের দ্বারা এবং যে পরিস্থিতিতে লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা যাইবে তাহা বাতিল করা যাইবে;

 (চ) সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন শর্ত ।

ধারা-৮০। স্টেজ গাড়ি ও চুক্তিবদ্ধ গাড়ি সম্পর্কে প্রবিধান প্রণয়নের ক্ষমতা:

(১) কর্তৃপক্ষ স্টেজ-গাড়ি ও চুক্তিবদ্ধ গাড়ির সহিত সংশ্লিষ্ট-

(ক) যাত্রীদের আচরণ নিয়ন্ত্রণ করিবার উদ্দেশ্যে প্রবিধান প্রণয়ন করিতে পারিবেন।

(২) উপরোক্ত বিধানের সাধারণ প্রয়োগ কোনভাবে ক্ষুণ্ণ না করিয়া উক্তরূপে প্রণীত প্রবিধানে নিম্নলিখিত বিধানসমূহ অন্তর্ভুক্ত করা যাইবে

(ক) কোন ব্যক্তি প্রবিধানমালা লংঘন করিলে গাড়ির ড্রাইভার বা কন্ডাক্টর কর্তৃক, অথবা ড্রাইভার, কন্ডাক্টর বা কোন যাত্রীর অনুরোধক্রমে পুলিশ অফিসার কর্তৃক সেই ব্যক্তিকে গাড়ি হইতে অপসারণের ক্ষমতা দান;

(খ) কোন যাত্রী প্রবিধানমালা লংঘন করিতেছে বলিয়া ড্রাইভার বা কন্ডাক্টর যুক্তিসঙ্গতভাবে সন্দেহ পোষণ করিলে সেই ব্যক্তির নাম ও ঠিকানা চাহিবামাত্র পুলিশ অফিসারকে অথবা ড্রাইভার বা কন্ডাক্টরকে দিবার নির্দেশ; 

(গ) ড্রাইভার বা কন্ডাক্টর অনুরোধ করিলে কোন যাত্রী গাড়িতে যতদূর ভ্রমণ করিবার ইচ্ছা করে বা যতদূর ভ্রমণ করিয়াছে তাহা প্রকাশ করিবার সম্পূর্ণ সেই দূরত্ব ভ্রমণের দরুন তাড়া নিয়া টিকিট গ্রহণের নির্দেশ;

(ঘ) গাড়ির ড্রাইভার বা কন্ডাক্টর অথবা গাড়ির মালিকের নিকট ক্ষমতাপ্রাপ্ত অপর কোন ব্যক্তি চাহিবামাত্র গাড়িতে ভ্রমণরত টিকেটধারী কোন ব্যক্তির ভ্রমণকালীন সময়ে টিকেট দেখাইবার এবং ভ্রমণশেষে টিকেট সমর্পণ করিবার নির্দেশ;

(ঙ) কোন যাত্রী যে দূরত্ব ভ্রমণের জন্য ভাড়া দিয়াছে, সেই দূরত্ব ভ্রমণ শেষে ড্রাইভার বা কন্ডাক্টরের অনুরোধক্রমে গাড়ি হইতে নামিবার নির্দেশ; 

(চ) কোন টিকেটধারীকে টিকেটের মেয়াদ উত্তীর্ণ হইবার পর উহা সমর্পণ করিবার নির্দেশ;

(ছ) গাড়ি চলাচলে বিঘ্ন বা প্রতিবন্ধকতা সৃষ্টি হইতে পারে বা গাড়ির কোন অংশ বা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হইতে পারে অথবা গাড়ির অন্য কোন যাত্রীর কষ্ট হইতে পারে বা আঘাত লাগিতে পারে এইরূপ কোন কাজ হইতে বিরত থাকিবার জন্য কোন যাত্রীর প্রতি নির্দেশ;

(জ) সর্বসাধারণের জন্য ব্যবহৃত গাড়িতে বা যে গাড়িতে ধূমপান নিষিদ্ধ এই মর্মে বিজ্ঞপ্তি প্রদর্শিত হইয়াছে সেই গাড়িতে ধূমপান না করিবার জন্য যাত্রীর প্রতি নির্দেশ;

(ঝ) স্টেজ-গাড়িসমূহে অভিযোগ বই রাখিবার নির্দেশ এবং যাত্রীগণ কর্তৃক উহাতে অভিযোগ লিপিবদ্ধ করিবার শর্তাবলী নির্ধারণ।

 

পরিবহনযানসমূহ নিয়ন্ত্রণ | মোটরযান আইন

 

 ধারা-৮১। এই অধ্যায়ের উদ্দেশ্যে প্রবিধান প্রণয়নের ক্ষমতা:

(১) এই অধ্যায়ের বিধানসমূহ কার্যকরী করিবার উদ্দেশ্যে কর্তৃপক্ষ প্রবিধান প্রণয়ন করিতে পারিবেন।

(২) উপরোক্ত ক্ষমতার সাধারণত ক্ষুণ্ণ না করিয়া এই ধারা অনুসারে নিম্নলিখিত বিষয়সমূহের জন্য বা তন্মধ্যে যেকোন বিষয়ের জন্য প্রবিধান প্রণয়ন করা যাইবে;

(ক) পরিবহন কমিটি এবং পরিবহন কমিটির নিয়োগের মেয়াদ ও শর্তাবলী উহাদের কার্যপরিচালনা ও রিপোর্ট দাখিল করা সম্পর্কে;

(খ) উক্তরূপ কোন কমিটির কোন সদস্যের (উহার চেয়ারম্যানসহ) অনুপস্থিতিতে উহার কার্যপরিচালনা এবং যে প্রকার কার্যাদি যে পরিস্থিতিতে যেভাবে সম্পন্ন করিতে হইবে সেই সম্পর্কে;

(গ) এই অধ্যায় অনুসারে যেই সকল আপীল দায়ের হইবে সেইগুলি পরিচালনা ও শুনানি আপীলের জন্য ফী দিতে হইবে এবং অনুরূপ ফী ফেরত দেওয়া সম্পর্কে;

(ঘ) এই অধ্যায়ের প্রয়োজনীয় পারমিটের ফরমসমূহ অন্যান্য যেই সকল ফরম ব্যবহৃত হইবে সেইগুলি সম্পর্কে;

(ঙ) ৬৯ ধারার (৩) উপধারার বিধান অনুসারে স্টেজ-গাড়ির পারমিটের প্রত্যেকটি আবেদন যে পদ্ধতিতে ও যে সময়ের মধ্যে প্রচার করা হইবে এবং যে পরিস্থিতিতে ও যে ফী প্রদত্ত হইলে উক্ত আবেদনের নকল মঞ্জুর করা হইবে, সে সম্পর্কে:

(চ) হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, বিকৃত বা অস্পষ্ট হয়ে যাওয়া পারমিটের স্থলে পারমিটের অনুলিপি প্রদান সম্পর্কে:

(ছ) পরিবহনযানে যে সকল দলিল, প্লেট ও চিহ্ন বহন করিতে হইবে, সেইগুলি রাখিবার পদ্ধতি এবং অনুরূপ কোন দলিল যে ভাষায় ব্যক্ত করিতে হইবে, সে সম্পর্কে:

(জ) পারমিট, ডুপ্লিকেট পারমিট ও প্লেটের জন্য যে ফী দিতে হইবে সে সম্পর্কে:

(ঝ) এই অধ্যায় অনুসারে প্রদেয় ফিস দেওয়া হইতে নির্দিষ্ট যেই সকল লোককে বা যেই সকল শ্রেণীর লোককে অব্যাহতি দেওয়া হইবে সেই সম্পর্কে

 (ঞ) পারমিটের হেফাজত প্রদর্শন, মেয়াদ উত্তীর্ণ হওয়া বা বাতিল হওয়া পারমিট বাতিলকরণ ও ফেরত দেওয়া সম্পর্কে;

(ট) এক অঞ্চলে মঞ্জুরকৃত পারমিট প্রতি স্বাক্ষর ব্যতীত অন্য অঞ্চলে কতটা ও কি শর্তাধীন বৈধ হইবে সে সম্পর্কে:

(ঠ) যে কর্তৃপক্ষের নিকট, যে সময়ের মধ্যে যে পদ্ধতিতে আপীল করিতে হইবে সে সম্পর্কে; 

(ড) সাধারণত অথবা কোন নির্দিষ্ট এলাকার জন্য চুক্তিবদ্ধ গাড়ি ও স্টেজ গাড়ি যেভাবে নির্মাণ ও সজ্জিত করিতে হইবে এবং গাড়িতে যে সকল সাজ-সরঞ্জামাদি বহন করিতে হইবে, সে সম্পর্কে

(ঢ) যে সংখ্যক যাত্রীবহনের উপযোগী করিয়া চুক্তিবদ্ধ ও স্টেজ-গাড়িসমূহ নির্মাণ করা হইবে তাহা নির্ধারণ ও যে সংখ্যক যাত্রী বহন করা যাইবে, সে সম্পর্কে:

(ণ) যে সকল শর্তসাপেক্ষে কোন স্টেজ গাড়ি বা চুক্তিবদ্ধ গাড়িতে যাত্রীর পরিবর্তে আংশিক বা সম্পূর্ণভাবে মাল বহন করা যাইবে, সে সম্পর্কে;

(ত) কোন স্টেজ-গাড়ি বা চুক্তিবদ্ধ গাড়িতে ফেলিয়া যাওয়া সম্পত্তির হেফাজত ও বিলি ব্যবস্থা করা সম্পর্কে:

(থ) পরিবহন যানসমূহে রং করা, চিহ্ন দেওয়া, বিজ্ঞাপন প্রদর্শন করা, নিয়ন্ত্রণ, বিশেষ করিয়া কোন পরিবহনযানের যাহাতে এমন রং ও চিহ্ন দেওয়া না হয়, যদ্দারা উক্ত যানটি ডাক বহনের জন্য ব্যবহৃত হয় বলিয়া কাহারও মনে অবস্থা সৃষ্টি হইতে পারে তাহা নিষিদ্ধকরণ সম্পর্কে:

(দ) স্টেজ-গাড়ি বা চুক্তিবদ্ধ গাড়িতে শব অথবা সংক্রামক ও ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিদের বহন করা, যাহার ফলে যাত্রীদের অসুবিধা ও ক্ষতি হইতে পারে, এবং অনুরূপ উদ্দেশ্যে গাড়ি ব্যবহৃত হইলে রোগ-জীবাণু সংক্রমণ ও সংক্রমণ মুক্তকরণ সম্পর্কে;

(ধ) মোটর-ক্যাব অনুমোদন সাপেক্ষে ট্যাক্সি-মিটার লাগাইবার ব্যবস্থা অথবা মানসম্মত ধরনের ট্যাক্সি-মিটার ব্যবহার করা ও পরীক্ষা করা এবং ট্যাক্সি-মিটার সীল করা সম্পর্কে;

(ন) নির্দিষ্ট স্থান বা এলাকাসমূহে অথবা যথারীতি বিজ্ঞাপিত স্ট্যান্ড বা বিশ্রামস্থল ভিন্ন অন্য কোন স্থানে স্টেজ-গাড়ি বা চুক্তিবন্ধ গাড়ির যাত্রী লওয়া বা নামাইয়া দেওয়া নিষিদ্ধকরণ এবং বিজ্ঞাপিত গাড়ি থামিবার নির্দিষ্ট স্থানে কোন যাত্রীর উঠা বা নামার প্রয়োজনে স্টেজ-গাড়ি থামাইয়া নিশ্চল রাখিবার জন্য ড্রাইভারকে নির্দেশ দান সম্পর্কে;

(প) যথারীতি বিজ্ঞাপিত কোন স্ট্যান্ড বা বিশ্রামস্থলের নির্মাণ বা ব্যবহারের ব্যাপারে এবং তৎসহ ব্যবহারকারীদের সুবিধার জন্য যথোপযুক্ত সরঞ্জামাদির ব্যবস্থা করা সম্পর্কে, সেইগুলি ব্যবহারের দরুন যদি কোন ফী আদায়যোগ্য হয় তৎসম্পর্কে উক্ত স্ট্যান্ড বা বিশ্রামস্থলে যে দলিলপত্রাদি রাখিতে হইবে, ষ্ট্যান্ড ৰা বিশ্রামস্থলের রক্ষণাবেক্ষণের জন্য যে কর্মচারী নিয়োগ করিতে হইবে তৎসম্পর্কে উক্ত কর্মচারীর কর্তব্য ও আচরণ সম্পর্কে এবং স্ট্যান্ড বা বিশ্রামস্থল ব্যবহারোপযোগী অবস্থায় রাখিবার ব্যাপারে যেই সকল নির্দেশ পালন করিতে হইবে, তৎসম্পর্কে;

(ফ) মোটর-ক্যাব স্ট্যান্ডসমূহ নিয়ন্ত্রণ সম্পর্কে;

(ব) পরিবহনযানসমূহের মালিকদের প্রতি তাহাদের ঠিকানা পরিবর্তনের বিষয় জ্ঞাত করিবার অথবা ভাড়া বা পারিতোষিকের বিনিময়ে যাত্রী বহনের জন্য ব্যবহৃত গাড়ি বিকল বা ক্ষতিগ্রস্ত হইবার বিষয় রিপোর্টদানের নির্দেশ সম্পর্কে;

(ভ) পারমিটধারীগণ তাহাদের ব্যবসার প্রয়োজনে যেই সকল গৃহপ্রাঙ্গণ ব্যবহার করিয়া থাকে যুক্তিসঙ্গত সকল সময়ে সেইগুলিতে প্রবেশ ও পরিদর্শনের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে ক্ষমতা দান সম্পর্কে;

(ম) কোন স্টেজ-গাড়ির ভারপ্রাপ্ত ব্যক্তিকে আইনসঙ্গত বা প্রচলিত দানকারী যেকোন ব্যক্তিকে বহনের নির্দেশ দান সম্পর্কে; 

(য) যেই সকল শর্তে এবং যে ধরনের আধারে বা গাড়িতে জীব-জন্তু বা পাখি বহন করা যাইবে এবং যেই সকল মৌসুমে জীব-জন্তু বা পাখি বহন করা যাইবে না, সে সম্পর্কে;

(র) সর্বসাধারণের ব্যবহার্য গাড়িতে ভ্রমণের টিকেট বিক্রয় বা অন্য কোনভাবে গাড়ির যাত্রী সংগ্রহের কাজে নিয়োজিত দালাল বা ক্যানভাসারদের লাইসেন্স দেওয়া ও তাহাদের আচরণ নিয়ন্ত্রণ করা সম্পর্কে;

(ল) সর্বসাধারণের পরিবহন গাড়িতে বাহিত মালামালসমূহ সংগ্রহ, প্রেরণ ও বিতরণের ব্যবসায় নিয়োজিত দালালদের লাইসেন্স দান সম্পর্কে;

(শ) পরিবহনযানসমূহ ও সেইগুলিতে বোঝাই করা মালামাল এবং সে সকল যানের সংশ্লিষ্ট পারমিটসমূহ পরিদর্শন সম্পর্কে;

(ষ) মালবাহী গাড়িতে ড্রাইভার ব্যতীত অন্য লোক বহন সম্পর্কে 

(স) পরিবহনযানসমূহের মালিকদের যেসকল কাগজপত্র রাখিতে হইবে এবং রিটার্ন দাখিল করিতে হইবে সে সম্পর্কে; এবং

(হ) নির্ধারিত অন্য যেকোন বিষয় সম্পর্কে।

২ thoughts on “পরিবহনযান নিয়ন্ত্রণ | মোটরযান আইন”

Leave a Comment