নীরুপক সেনসর এর তালিকা – পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” বিষয়ের “অটোমোবাইলের ইতিহাস” পাঠের অংশ।
১। জ্বালানি টাইমিং, জ্বালানি পরিমাণ
২। ব্যাটারী ভোল্টেজ
৩। ক্র্যাঙ্কিং মটর
৪। ফ্লাই হুইল
৫। উচ্চতা
৬। ইঞ্জিনে বাতাস –প্রবাহের পরিমাণ
৭। ইঞ্জিনে বাতাস প্রবাহের তাপমাত্রা
৮। পোড়া গ্যাসে অক্সিজেনের পরিমাণ
৯। ইঞ্জিনের গতি
১০। শীতলীকরণ তাপমাত্রা
১১। মেনিফোল্ড হিটার তাপমাত্রা
১২। শ্যাফট সেনসর
১৩। নক সেনসর
১৪। ইগনিশন সেনসর।
নীরুপক সেনসর এর তালিকা
ই.সি.ইউ. উল্লেখিত সেনসরগুলির মাধ্যমে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন সার্কিট এবং রীলের মাধ্যমে সঠিক কাজগুলি করে থাকে। অর্থাৎ ইঞ্জিনের গতি ও ভার বহন অনুসারে জ্বালানি তৈল ও বাতাস সঠিক সরবরাহ সুনিশ্চিত করে থাকে, বেশী দরকার হলে

বেশী—কম দরকার হলে কম করে থাকে। ইহা অনুরূপভাবে স্পার্ক বা ইগনিশন পূর্বে বা পরে হওয়া নিয়ন্ত্রণ করে থাকে, ইঞ্জিনের মধ্যে অবাঞ্ছিত শব্দ অথবা নক্ হলে তাহা নির্দেশ করে। বা প্রদর্শন করে থাকে। যেমন ব্রেক সিস্টেম কাজ করছে না অথবা ব্রেক ফেল করছে ই.সি.ইউ. তখন বিপদ সংকেত দিতে থাকে।

এইভাবে ই.সি.ইউ, নানাভাবে ইঞ্জিনকে এবং চালককে সহায়তা করে থাকে। যদি কখনও মটরযানে মিস্ ফায়ারিং হতে থাকে তখন বুঝতে হবে প্রধান সেনসরে (সঞ্চালন নিরূপক যন্ত্রে) গোলযোগ দেখা দিয়েছে। এমতাবস্থায় মটরযানটি গ্যারেজে পাঠাতে হবে এবং মেরামত করতে হবে। প্রয়োজনবোধে ই.সি.ইউ পরিবর্তন করে দেখতে হবে অথবা এক বা একাধিক সেনসর বদলি করে অবস্থা নিরূপণ করা হয়।


১ thought on “নীরুপক সেনসর এর তালিকা”