সাধারন ধাতব পাতে সোল্ডারিং করার দক্ষতা অজর্ন | অটোমোটিভ -১

সাধারন ধাতব পাতে সোল্ডারিং করার দক্ষতা অজর্ন ক্লাসটি অটোমোটিভ -১ (৬৩১৩) [ Automotive 1 (6313) ] কোর্সের অংশ। অটোমোটিভ -১ (৬৩১৩) [ Automotive 1 (6313) ] কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের [Bangladesh Technical Educaiton Board, BTEB], ভাকেশনাল [Vocational] ডিসিপ্লিনের, অটোমোটিভ ট্রেডের [ Automotive Trade ] অংশ।

” সাধারন ধাতব পাতে সোল্ডারিং করার দক্ষতা অজর্ন [skills in soldering of metal sheets]” ক্লাসটি, অটোমোটিভ -১ (৬৩১৩) [ Automotive 1 (6313) ] কোর্সের [Course] দ্বিতীয় পত্রের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স (৬৭০৪১) [Engineering Mechanics (67041)] বিষয়ের পাঠ যা ৯ম শ্রেণী [Class 9] তে পড়ানো হয়।

 

সাধারন ধাতব পাতে সোল্ডারিং করার দক্ষতা অজর্ন

 

সোল্ডারিং কি?

সোল্ডারিং হলো একটি বিশেষ প্রকৃয়া যার সাহায্যে দুই বা ততোধিক ধাতব উপাদানকে যুক্ত করে সংযোগ সৃষ্টি করা হয় এবং এই কাজের জন্য সাহায্যকারী হিসাবে একটি (Filler Metal) ফিলার ধাতব উপাদান ব্যবহৃত হয় যাকে বিগলিত অবস্থায় সংযোগস্থলে প্রবাহের মাধ্যমে সংযোগ সৃষ্টি হয়।

 

ধাতব পাতে সোল্ডারিং সাধারন ধাতব পাতে সোল্ডারিং করার দক্ষতা অজর্ন | অটোমোটিভ -১

 

সোল্ডারিং ও ওয়েলডিং প্রকৃয়ার পার্থক্যঃ

সোল্ডারিং প্রকৃয়ার মাধ্যমে দুটি ধাতব টুকরোকে জোড়া লাগানো যায় বটে কিন্তু সোল্ডারিংকে ওয়েলডিং বলা যায় না কারন সোল্ডারিং ও ওয়েলডিং প্রকৃয়ার মধ্যে একটি মৌলিক পার্থক্য বিদ্যমান আর তা হলো ওয়েলডিং প্রকৃয়ায় ফিলার ও ওয়ার্কপিছ উভয়ের গলনের মাধ্যমে সংযোগ সৃষ্টি হয় কিন্তু সোল্ডারিং এ শুধুমাত্র ফিলার মেটালের গলনের মাধ্যমে সংযোগ সৃষ্টি হয় ওয়ার্কপিছের গলন সম্পন্ন হয়না। ফিলার ধাতব উপাদানগুলি সাধারনতঃ ওয়ার্কপিচ (workpiece) অপেক্ষা নিম্ন গলনাংক বিশিষ্ট হয় তাই ওয়ার্কপিছ গলনের প্রয়োজন হয় না।

 

সোল্ডারিং করার প্রয়োজনীয়তা কি?

একটি ইলেকট্রনিক প্রজেক্টে বহু সংখ্যক কম্পোনেন্ট ব্যবহৃত হয়। এই কম্পোনেন্টসমূহকে বর্তনীর সাথে যথাযথভাবে সংযুক্ত করার প্রয়োজন পড়ে। আমরা বিভিন্ন ভাবে এই কম্পোনেন্টসমূহকে বর্তনীতে যুক্ত করতে পারি, যেমনঃ তার দিয়ে শক্ত করে বেধেঁ, ক্লিপ দিয়ে আটকে, দুটি তারকে পেচিয়ে যুক্ত করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যত শক্ত করেই সংযোগ করিনা কেন তা কোন এক সময় ঢিলা হতে বাধ্য কিংবা সংযোগস্থল দীর্ঘদিন বাতাসের সংস্পর্শে থাকায় তাতে ধাতব অক্সাইড জমা হওয়ার কারণে সংযোগে অপরিবাহীতা সৃষ্টি হয়।

কিন্তু ইলেকট্রনিক প্রজেক্টের শত শত সংযোগের মধ্যে একটি সংযোগও যদি এরূপ ঢিলা বা অপরিবাহী হয় থাকলে প্রজেক্ট সঠিক ভাবে কাজ করবে না। তাই প্রজেক্টের জন্য প্রয়োজন কার্যকরী, দৃঢ়, মজবুত, দীর্ঘস্থায়ী বৈদ্যূতিক সংযোগ পদ্ধতি যা উপরোক্ত সীমাবদ্ধতাসমূহ হতে সম্পূর্ণ মুক্ত।

সোল্ডারিং এমন একটি আদর্শ বৈদ্যূতিক সংযোগ পদ্ধতি যাতে সংযোগস্থলে লুজ কন্ডাকশন/ঢিলা সংযোগ সৃষ্টির কোন সুযোগ নেই বরং তা দৃঢ় মজবুত ও দীর্ঘস্থায়ী একটি প্রকৃয়া। বর্তমানে ইলেকট্রনিক যন্ত্রংশের বর্তনী তৈরীতে প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB) ব্যবহার হয় যার তল বা পৃষ্ঠে বহু সংখ্যক কপার ট্রেস থাকে যা সংযোগকারী তার হিসাবে ব্যবহৃত হয়। এই সকল কপার ট্রেসের সাথে কম্পোনেন্টসমূহকে বৈদ্যূতিকভাবে যুক্ত করার জন্য সোল্ডারিং একটি আদর্শ ও অদ্বিতীয় পদ্ধতি।

ব্যবহারঃ

সোল্ডারিং প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় যেমন প্লাম্বিং কাজে, জুয়েলারি সামগ্রীতে ধাতব জোড়া সৃষ্টিতে, ইলেকট্রনিক যন্ত্রাংশে কম্পোনেন্ট সংযোগের কাজে। তবে আমরা শুধুমাত্র সোল্ডারিংয়ের ইলেকট্রনিক প্রযুক্তিগত প্রয়োগ নিয়েই পরবর্তী আলোচনা করব।

সেল্ডারিং করার উপাদানঃ

সোল্ডারিং কাজ সঠিকভাবে সম্পন্ন করতে যে সকল যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন হয় তাই সোল্ডারিং করার উপাদান। নিম্নে তা উল্লেখিত হলোঃ

১। সোল্ডারিং আয়রন (স্থানীয় ভাষায় তাঁতাঁল)/সোল্ডারিং স্টেশন

২। ফিলার ম্যাটেরিয়াল বা সোল্ডার যাকে স্থানীয় ভাষায় রাং বলা হয়

৩। সোল্ডারিং ফ্লাক্স (পেস্ট অথবা গাম রজন)

৪। ওয়ার্কপিচ (পিসিবি ও সার্কিট কম্পোনেন্ট)

৫। টুইজার, ব্লেড, কাটিং প্লায়ার

 

ধাতব পাতে সোল্ডারিং 1 সাধারন ধাতব পাতে সোল্ডারিং করার দক্ষতা অজর্ন | অটোমোটিভ -১

 

 

সাধারন ধাতব পাতে সোল্ডারিং করার দক্ষতা অজর্ন নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment