ধাতব খন্ডে ড্রিলিং করার দক্ষতা অর্জন | অটোমোটিভ -১

ধাতব খন্ডে ড্রিলিং করার দক্ষতা অর্জন ক্লাসটি অটোমোটিভ -১ (৬৩১৩) [ Automotive 1 (6313) ] কোর্সের অংশ। অটোমোটিভ -১ (৬৩১৩) [ Automotive 1 (6313) ] কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের [Bangladesh Technical Educaiton Board, BTEB], ভাকেশনাল [Vocational] ডিসিপ্লিনের, অটোমোটিভ ট্রেডের [ Automotive Trade ] অংশ। “ধাতব খন্ডে ড্রিলিং করার দক্ষতা অর্জন [skills in Drilling Metal Pieces]” ক্লাসটি, অটোমোটিভ -১ (৬৩১৩) [ Automotive 1 (6313) ] কোর্সের [Course] দ্বিতীয় পত্রের পাঠ যা ৯ম শ্রেণী [Class 9] তে পড়ানো হয়।

 

ধাতব খন্ডে ড্রিলিং করার দক্ষতা অর্জন

 

বেস মেটাল বা প্যারেন্ট মেটাল (Base Metal): যে ধাতুকে ওয়েন্ডিং করা হচ্ছে তাকে বেস মেটাল বা প্যারেন্ট মেটাল বলে ।

ফিলার মেটাল (Filler Metal) : পরিপুরক ধাতু হিসেবে ওয়েল্ডিং এর সময় জোড়া স্থানে এটা প্রয়োগ করা হয়।

 

ধাতব খন্ডে ড্রিলিং

 

রান (Run ) : ইলেকট্রোড বা রোপাইপকে একবার মূলধাতুর উপর দিয়ে টেনে নেয়ার পর, বেসমেটালের উপর যে ধাতু জমা হয় তাকে রান বলে। একে অনেক সময় বিডও বলা হয়।

রুট (Route): ওয়েল্ডিং করার জন্য প্রস্তুতকৃত ধাতু খন্ডদ্বয়ের মুখোমুখি মিলন স্থলকে রুট বলে।

ফিলেট ওয়েল্ড (Fillet Weld): ত্রিকোণাকৃতি প্রস্থচ্ছেদ বিশিষ্ট ওয়েল্ডিংকে ফিলেট বলে।

লেগলেংথ (Leg Length): ফিলেটের রুট হতে টো পর্যন্ত দূরত্ব।

ছোট থিকনেস (Throat Thickness) : রুট হতে ‘টো’দ্বয়ের মধ্যবর্তী বিন্দুদ্বয়ের লম্ব দূরত্ব।

 ট্যাক ওয়েল্ড (Tack Weld): যে ধাতব খন্ড দুটির উপর ওয়েন্ডিং করা হবে সে খন্ড দুটি যেন তাপের প্রভাবে বা অন্য কোনো বস্তুর ধাক্কা লেগে সরে যেতে বা বাঁকা হতে না পারে সেজন্য পাত দু’টিতে ছোট ছোট রানের ওয়েল্ডিং করা হয় তাকে ট্যাক ওয়েল্ডিং বলে।

আর্ক (Arc): ইলেকট্রোড এবং জবের কারেন্ট বাহিত ধাতব বাষ্পের একটি স্রোত। লং আর্ক (Long Arc): আর্ক এর দৈর্ঘ্য বেশি হলে তাকে লং আর্ক বলে। শর্ট আর্ক (Short Arc): যে আর্কের দৈর্ঘ্য কম তাকে শর্ট আর্ক বলে, এটি সাধারণত ইলেকট্রোডের কোরের ব্যাসের সমান হয়।

হিট অ্যাফেকটেড জোন (Heat Affected Zone): ওয়েন্ডিং বা কাটিং কাজের সময় তাপের প্রভাবে জবের যে অংশটুকু ধাতুর ভিতরের গঠনের পরিবর্তন হয় তাকে হিট অ্যাফেকটেড জোন বলে।

ফিউশান জোন (Fusion Zone): মূল ধাতুর যে অংশটুকু উত্তাপের প্রভাবে গলে ওয়েল্ড মেটালের সাথে মিশে যায় সে অংশটুকুকে ফিউশান জোন বলে ।

ফ্রান্স (Flux): এটা এক প্রকার রাসায়নিক যৌগিক পদার্থ যা ওয়েল্ডিং, সোল্ডারিং বা ব্রেজিং এর সময় প্রয়োগ করা হয়। এটা জোড়াস্থানে বায়ুর অক্সিজেনের সাথে ক্রিয়া করে অক্সাইড তৈরিতে বাধা দেয় ও জোড়াকে শক্ত করে দ্রুত গলন কাজ সমাধা করে।

প্রিহিটিং (Pre Heating): ওয়েল্ডিং করার পূর্বে মূল ধাতুকে তাপ প্রয়োগ করাকে প্রিহিটিং বলে।

পোষ্ট হিটিং (Post Heating): ওয়েল্ডিং করার পর জবে তাপ প্রয়োগ করাকে পোষ্ট হিটিং বলে।

 

ধাতব খন্ডে ড্রিলিং 1 ধাতব খন্ডে ড্রিলিং করার দক্ষতা অর্জন | অটোমোটিভ -১

 

ধাতব খন্ডে ড্রিলিং করার দক্ষতা অর্জন নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment