চলাচলের ক্ষেত্রে ট্রাফিক সংকেত , মোটরযানের ব্যাপারে “সংযোজক” বা “এসেমরার” অর্থ প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বসম্পন্ন এমন প্রতিষ্ঠান যেখানে মোটরযানের বিভিন্ন অংশ সংযোজিত হয় এবং যেখানে প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বাধীনে একটি বিশেষ ধরনের চেসিস উৎপাদন করা হয়, চেসিসের সহিত বডি সংযুক্ত করা হউক বা না হউক, এবং উক্ত প্রতিষ্ঠান সেই প্রস্তুতকারক বা নির্মাণকারকের অনুকূলে অন্য কোন কার্য সম্পাদন করুক বা না করুক।

চলাচলের ক্ষেত্রে ট্রাফিক সংকেত | নবম তফসিল
(৮৯, ৯১ ও ৯২ ধারা দ্রষ্টব্য)
‘ক‘ অংশ
বাধ্যতামূলক সংকেত
১নং
গতিসীমিত





নোট: (১) উপরের নকশায় ২০ সংখ্যাটি শুধুমাত্র উদাহরণ হিসাবে দেখান হইয়াছে। এই ধরনের প্রত্যেক ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে নির্ধারিত সংখ্যা লিখা থাকিবে ।
নোট : খুঁটির সাধারণ নকশা কাজ পরিচালনার সুবিধার্থে উল্লিখিত হইয়াছে ।






নোট : (৩) কেবলমাত্র কোন একটি শ্রেণী বা কতিপয় শ্রেণীর মোটরগাড়ির ক্ষেত্রে গতি–সীমা বাঁধিয়া দিতে হইলে বা গতি–সীমা আরোপ করিতে হইলে, সংশ্লিষ্ট শ্ৰেণী বা শ্ৰেণীসমূহ ‘ডেফিনিশন প্লেটে, বর্ণনা করিতে হইবে। আর যেখানে সাধারণ গতি–সীমার আওতা ছাড়া কতিপয় শ্রেণী বা শ্রেণীসমূহের মোটরগাড়ির জন্য বিশেষ গতি–সীমা আরোপ করিতে হইবে, সেখানে সাধারণ গতি–সীমা চাকরিতে এবং সংশ্লিষ্ট শ্রেণী বা শ্রেণী সমূহের যানবাহনের জন্য বিশেষ গতি–সীমা ‘ডেফিনিশন প্লেটে বর্ণনা করিতে হইবে ।




নোট : এখানে বর্ণিত ৫নং সংকেত এই অংশের ১নং সংকেতের মত নিচের দিকে ‘ডেফিনিশন প্লেটে‘ বসাইয়া উহাতে প্রয়োজনীয় নির্দেশ উল্লেখপূর্বক বাড়ানো যাইতে পারে । কোন্ সময় পার্কিং নিষিদ্ধ তা এই প্লেটে উল্লেখ করা যাইতে পারে। অনুরূপভাবে ডেফিনিশন প্লেটের উপর তীর চিহ্ন দিয়া এই সংকেতের সামনে রাস্তার যে অংশে পার্কিং নিষিদ্ধ তা জানানো যাইতে পারে।
